logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে’র উদ্যোগে ২৭জন অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে’র উদ্যোগে ২৭জন অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৫, ১২:৩২:৫৫

জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুরে ২৭জন দুস্থ ও হতদরিদ্র মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে।

উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের সুবিধাবঞ্চিত মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভশীল হিসেবে গড়ে তুলতে বিনামূল্যে এসব সেলাই মেশিন বিতরণ করেছে সংস্থাটি।

গতকাল মঙ্গলবার উপজেলা সদরের মডেল মসজিদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে’র কোষাধ্যক্ষ মো. আব্দুল মুমিন।

সংস্থার জেনারেল সেক্রেটারি সৈয়দ আশফাক আহমদের পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমেদ সোহেল, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে’র প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ নুরুল ইসলাম (দুলু), জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকের সাংগঠনিক সম্পাদক মো. ফয়জুর রহমান (ছমির), সদস্য মো. এনামুল ইসলাম, সুনামগঞ্জ জজ কোর্টের অ্যাডভোকেট সৈয়দ সাফায়াত আহমেদ, দয়ামীর কলেজের অধ্যক্ষ সাব্বির আহমেদ, ইসলামি ব্যাংকের স্থানীয় শাখার ব্যবস্থাপক শেখ মো. ওলি উল্লাহ, কমিউনিটি নেতা শাহাজাহান মিয়া প্রমুখ।

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে’র কোষাধ্যক্ষ মো. আব্দুল মুমিন জানান, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে একটি সেবামূলক সংস্থা। যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার উদ্যমী কিছু প্রবাসীদের উদ্যোগে এ প্রতিষ্ঠানটি গঠিত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের প্রত্যন্ত অঞ্চলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সংস্থাটি নানাবিধ সহায়তা প্রদান করে আসছে।

তিনি বলেন, সেলাই মেশিন বিতরণ কার্যক্রম চলাকালে অসহায় মানুষগুলোর চোখেমুখে যে আনন্দের দ্যুতি আমরা দেখেছি, তা আমাদের পরবর্তী কাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সুনামগঞ্জ এর আরও খবর
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান

নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান

সুনামগঞ্জ সীমান্তে ২৪ বিস্ফোরক দ্রব্য উদ্ধার

সুনামগঞ্জ সীমান্তে ২৪ বিস্ফোরক দ্রব্য উদ্ধার

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top