logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৬, ১২:১৫:২৪

ছবি : প্যারিস বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে প্যারিসের প্রতীক আইফেল টাওয়ারের একটি সুদৃশ্য রেপ্লিকা স্মারক হিসেবে প্রদান করা হচ্ছে।

মুহাম্মদ হাফিজুর রহমান, প‍্যারিস থেকে : প্যারিসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বৃটেনের কৃতি সাংবাদিক, লেখক, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান।

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমানের প্যারিস সফরকে কেন্দ্র করে বুধবার এক প্রাণবন্ত মতবিনিময় ও প্রীতিসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় ফ্রান্সের প্যারিস শহরের অভারভিলিয়ের একটি রেস্টুরেন্টে প্যারিস বাংলা প্রেসক্লাবের আয়োজনে এই সভা হয়।

প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান।

অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ফুল দিয়ে শাহেদ রাহমানকে বরণ করে নেন।

বক্তারা শিক্ষা, সাহিত্য, গবেষণা ও সাংবাদিকতায় তার দীর্ঘদিনের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

মুক্ত আলোচনায় উঠে আসে প্রবাসে বাংলা ভাষার চর্চা, নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগানো এবং ডিজিটাল যুগে সাংবাদিকতার চ্যালেঞ্জের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহেদ রাহমান বলেন, “প্রবাসের মাটিতে আমাদের কলমের দায়িত্ব অনেক বড়। আমরা শুধু আজকের খবরই লিখব না, আমাদের লিখতে হবে ৫২, ৭১ আর নজরুল-রবীন্দ্রনাথের গল্প। নতুন প্রজন্ম যেন শিকড় ভুলে না যায়, সেজন্য সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই।”

সভাপতির বক্তব্যে এনায়েত হোসেন সোহল বলেন, “প্যারিসে কর্মরত সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য এ ধরনের আয়োজন খুবই জরুরি। শাহেদ ভাইয়ের মতো গুণী মানুষের পরামর্শ আমাদের পথ চলাকে আরও মসৃণ করবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্যারিস বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে প্যারিসের প্রতীক আইফেল টাওয়ারের একটি সুদৃশ্য রেপ্লিকা স্মারক হিসেবে প্রদান করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের শিক্ষা-গবেষণা সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, তথ্য-প্রযুক্তি সম্পাদক ইকবাল মারুফ দপ্তর সম্পাদক, মোহাম্মদ ফখরুজ্জামান এবং সদস্য শাবুল আহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ। পরে প্রধান অতিথির সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

উল্লেখ্য, মুহাম্মদ শাহেদ রাহমান সুনামগঞ্জের সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ। বর্তমানে তিনি “ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ” সভাপতি। একই সাথে তিনি ঢাকা পোস্ট, বাংলা মিরর নিউজ, বাংলা সংলাপ ও ইউকে বাংলা গার্ডিয়ান, জগন্নাথপুর টাইমস -এর সাথে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

ইউ কে এর আরও খবর
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

সর্বশেষ সংবাদ
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top