সিলেটে অধিকার’র নেটওয়ার্ক সভায় বক্তারা
বিচারহীনতার কারণেই সমাজে অন্যায় ও অপকর্ম বাড়ছে
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৩:১৯

বক্তব্য রাখছেন অধিকার সিলেট-এর ফোকাল পার্সন সাংবাদিক আনাস হাবিব কলিন্স
স্টাফ রিপোর্টার : মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত নেটওয়ার্ক সভায় বক্তারা বলেছেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের নিজেদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হলে অন্যের অধিকার রক্ষায় কাজ করা কঠিন। বিচারহীনতার কারণেই সমাজে অন্যায় ও অপকর্ম বাড়ছে বলেও মন্তব্য করেন বক্তারা।
আজ মঙ্গলবার সিলেট নগরীর তালতলাস্থ একটি অভিজাত হোটেলে মানবাধিকার কর্মী ও নির্যাতনের শিকার ব্যক্তিদের নিয়ে
‘হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যান্ড সারভাইভার অ্যান্টি-টর্চার নেটওয়ার্ক’ ডিগনিািট’র সহযোগিতায় এ সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, সকল প্রকার নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। যাতে নতুন করে আর কেউ ফ্যাসিস্ট হতে না পারে। যারা দেশের মানুষের সুখ-শান্তির কথা বিবেচনা করে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের সেই আকাংখা পূরণ না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।

সভায় বক্তারা আরো বলেন, জুলাই আন্দোলনের সময় অনেক গুলিবিদ্ধ ও আহতদের সুচিকিৎসা এখনো নিশ্চিত হচ্ছে না। চিকিৎসক কিংবা হাসপাতালে তাদের যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। জুলাই আন্দোলনে মাঠপর্যায়ের সক্রিয়দের মধ্যে কেউ কেউ ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত হলেও বড় একটি অংশ এখনো বঞ্চিত। এ ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
নেটওয়ার্ক সভায় সভাপতিত্ব করেন অধিকার সিলেট এর ফোকাল পার্সন সাংবাদিক আনাস হাবিব কলিন্স।
সভায় মুক্ত আলোচনায় অংশ নেন- বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি নিখোঁজ এম ইলিয়াস আলীর একান্ত সহকারী ময়নুল ইসলাম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী শুয়াইবুল ইসলাম, ফায়জুর রহমান, আব্দুল হান্নান, মাঈন উদ্দিন, লোকমান আহমদ, এইচ, এম শহীদুল ইসলাম, আব্দুল বাসিত মিলন, রহমান ফারুক, আব্দুল্লাহ আল নোমান, এম এ ওয়াহিদ চৌধুরী, জুলাই যোদ্ধা লবীব আহমদ, জাবেদ আহমদ, আহত জুলাই যোদ্ধা উকিল আলী ও নাজমুল ইসলাম, শিক্ষার্থী হাসনুল আবির ও তাসনিয়া চৌধুরী স্বর্ণা।



