logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. সুনামগঞ্জের যাদুকাটা নদীতে নিষিদ্ধ হলো পরিবেশ বিধ্বংসী যন্ত্রের ব্যবহার

সুনামগঞ্জের যাদুকাটা নদীতে নিষিদ্ধ হলো পরিবেশ বিধ্বংসী যন্ত্রের ব্যবহার

প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫, ৯:১৯:৫৪

রূপের নদী যাদুকাটা। কিন্তু এই নদীকে ঘিরে রাজনৈতিক ব্যক্তিবর্গসহ ব্যবসায়ীরা ঘাপটি মেরে বসে থাকেন। সরকার আসে সরকার যায় কিন্তু, এই নদী রাঘববোয়ালদের কাছ থেকে রেহাই পাচ্ছে না। ফলে নিস্ব হচ্ছে নদী পাড়ের মানুষ। পরিবেশ বিধ্বংসী ড্রেজার ব্যবহার করার ফলে মানুষের ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে। প্রশাসন বারবার নিষেধাজ্ঞা, জেল, জরিমানা করার পরও থামছে না বালু উত্তোলনের মহোৎসব।

পরিবশে রক্ষার্থে আবারও সুনামগঞ্জের যাদুকাটায় পরিবেশ বিধ্বংসী যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেছেন আদালত।

ইজারা পদ্ধতির আড়ালে যাদুকাটা নদীতে বোমা বা সেইভ মেশিন যন্ত্র ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন বিচারকদ্বয়। আদালতে করা এক রিটের বিপরীতে এ নির্দেশনা জারি করা হয়।

গতকাল মঙ্গলবার দায়েরকৃত সেই রিটের শুনানিকালে হাইকোর্টের একটি বেঞ্চের দুই বিচারক এ নির্দেশনা দেন। তবে এই বালুমহাল ইজারা প্রদানের বিষয়ে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আদালত বালু আইন-পরিবেশ আইন সমুন্নত রেখে, বাড়ি-ঘর, পরিবেশ-প্রতিবেশের ক্ষতি হবে না নিশ্চিত করে ইজারা প্রদানের পক্ষে মত দেন।

বিগত সরকারের আমলে ইজারাদার কর্তৃক পরিবেশ বিধ্বংসী কাজ হয়েছে সীমান্তের বিখ্যাত এই পাহাড়ি নদীতে। ইজারা নীতিমালায় সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের কথা বলা হলেও ড্রেজার এবং সেইভ মেশিনের তান্ডবে ক্ষতবিক্ষত হয়েছে নদীর দুই তীর। গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও এমন অবৈধ কার্যক্রম বন্ধ হয়নি। এসব কার্যক্রমে স্থানীয় প্রশাসনের যোগসাজশ রয়েছে বলে বিভিন্ন সময় জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, ১৪৩১ ও ১৪৩০ বাংলা সনে যথাক্রমে যাদুকাটার দুই বালুমহাল ইজারা হয়েছিল ৫৫ কোটি ও ৭০ কোটি টাকায়। দুই মেয়াদেই ইজারাদাররা যন্ত্রদানব ব্যবহার করেছে। এমন সংবাদও গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়েছে। এর আগের বছরগুলোতেও এখানে যন্ত্রদানব ব্যবহার করে এলাকার সর্বনাশ ঘটিয়ে (গ্রামের পর গ্রাম নদীতে বিলীন হয়েছে) ইজারাদাররা শত শত কোটি টাকার মালিক হয়েছেন। এমন কথা স্থানীয়দের মুখে মুখে উচ্চারিত হয়।

সর্বশেষ গেল ২২ ফেব্রুয়ারি এই দুটি বালুমহাল ১০০ কোটি আট লাখ টাকায় ইজারা হয়েছে। তবে আদালতে মামলা থাকায় ইজারাদাররা সেখানে বালু উত্তোলনে যেতে পারেনি।

পরিবেশ বিধ্বংসী যন্ত্রের ব্যবহার ঠেকাতে ২০২৪ সালের মার্চে হাইকোর্টে রিট দায়ের করেছিলেন বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচরের বাসিন্দা খোরশেদ আলম। গতকাল মঙ্গলবার এই রিটের শুনানি হয়।

বাদীর আইনজীবী ইকবাল হোসেন বলেন, যাদুকাটার তিনটি বিষয়ে রিট করেছিলেন খোরশেদ আলম। এর মধ্যে একটি ছিল পরিবেশ-প্রতিবেশ, এলাকার জনবসতি, স্থাপনা বাড়ি-ঘর বিগত সময়ে ড্রেজার মেশিনসহ নানা ধরনের যন্ত্রদানবে বিনষ্ট হয়েছে। তীর কাটতে কাটতে ছোট যাদুকাটা সাগরের রূপ ধারণ করেছে। এটি ঠেকানোর আবেদন করা হয়েছিল। বিচারপতি ফাতেমা নজিব ও হামিদুর রহমান এক্ষেত্রে বাদীর পিটিশনারের পক্ষে আদেশ দিয়েছেন। আদালত বলেছেন, যাদুকাটায় ড্রেজার মেশিন, বোমা মেশিন ও সেইভ মেশিনসহ পরিবেশ বিধ্বংসী যন্ত্র দিয়ে বালু তোলা যাবে না।

বাদী খোরশেদ আলম বলেন, অতিতেও এ সমস্যার ক্ষেত্রে এমন রায় পাওয়া গেছে। তিনি এই রায়ে সন্তুষ্ট নন। তিনি সুপ্রিম কোর্টে আপিল দায়ের করেছেন। যাদুকাটায় যন্ত্রদানব ব্যবহার হবে না এ রকম নির্দেশনা আদালত আগেও দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘আদালতের নির্দেশনা এখনও তিনি পাননি। তবে, শুনেছি বালুমহাল যারা ইজারা নিতে চেয়েছিলেন তারা মামলায় হেরে গেছে।

সুনামগঞ্জ এর আরও খবর
গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল করিম গনি’র সাথে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ‘অন্তরঙ্গ আলাপন’

গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল করিম গনি’র সাথে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ‘অন্তরঙ্গ আলাপন’

সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক

সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

সর্বশেষ সংবাদ
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বৈশাখের তাপে বাজারও গরম
বৈশাখের তাপে বাজারও গরম
দেশের গোপন তথ্য নিয়ে বাজি, গ্রেপ্তার মার্কিন সেনা
দেশের গোপন তথ্য নিয়ে বাজি, গ্রেপ্তার মার্কিন সেনা
ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন
ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ
গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল করিম গনি’র সাথে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ‘অন্তরঙ্গ আলাপন’
গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল করিম গনি’র সাথে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ‘অন্তরঙ্গ আলাপন’
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে ইন্ডিপেনডেন্ট প্রার্থী জামি আলীর সংবাদ সম্মেলন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে ইন্ডিপেনডেন্ট প্রার্থী জামি আলীর সংবাদ সম্মেলন
<span style='color:#ff0000;font-size:16px;'>টাওয়ার হ্যামলেটস নির্বাচন</span> <br> লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা
টাওয়ার হ্যামলেটস নির্বাচন
লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা
জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধভাবে বিদেশ গমনের উপায় অবলম্বনে সেমিনার অনুষ্ঠিত
জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধভাবে বিদেশ গমনের উপায় অবলম্বনে সেমিনার অনুষ্ঠিত
<span style='color:#ff0000;font-size:16px;'>দ্রুতই সমাধান হবে তার গুমের রহস্য: চিফ প্রসিকিউটর</span> <br> ইলিয়াস আলী গুমের ১৪ বছর আজ
দ্রুতই সমাধান হবে তার গুমের রহস্য: চিফ প্রসিকিউটর
ইলিয়াস আলী গুমের ১৪ বছর আজ
‘আমার ধান খেয়ে ফেলছে বাবুই পাখি, আমি খাব কি-তাই ধ্বংস করেছি’
‘আমার ধান খেয়ে ফেলছে বাবুই পাখি, আমি খাব কি-তাই ধ্বংস করেছি’
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান
খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার
সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top