logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সাবেক সিইসি নুরুল হুদাকে ধরে পুলিশে দিল বিক্ষুব্ধরা

সাবেক সিইসি নুরুল হুদাকে ধরে পুলিশে দিল বিক্ষুব্ধরা

প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৫, ৮:৫০:২২

ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে একদল বিক্ষুব্ধ লোক।

রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, সাবেক সিইসি কে এম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, উত্তরা ৫ নম্বর সেক্টরের রোড নম্বর ১/এ এলাকার একটা বাড়ি থেকে নুরুল হুদাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওনার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা আছে। তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, নুরুল হুদার বাসার সামনে স্থানীয় লোকজন জড়ো হয়েছিলেন। খবর পেয়ে তাকে পুলিশ হেফাজতে নেয়।

গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, নুরুল হুদা ডিবির হেফাজতে আছেন।

নুরুল হুদা ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সিইসি ছিলেন। তার নেতৃত্বে থাকা কমিশনের অধীনে ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আগের রাতেই ব্যালট বাক্স ভরে ফেলার অভিযোগ ছিল, যে জন্য সেটি ‘নিশি রাতের ভোট’ হিসেবে আলোচিত।

ফ্যাসিবাদী আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে নির্বাচনে জালিয়াতির অভিযোগে রোববার দুপুরে ২৪ জনের নামে মামলা করেছে বিএনপি। এতে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ, সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের পাশাপাশি সাবেক সিইসি কে এম নুরুল হুদাকেও আসামি করা হয়েছে।

এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন উল্লিখিত সিইসিদের কমিশনের বেশিরভাগ নির্বাচন কমিশনার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক এসবি প্রধান মো. মনিরুল ইসলামও।

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, আগে যেসব নির্বাচন কমিশনে কর্মকর্তারা ছিলেন, অভিযোগকারীর দৃষ্টিতে সাংবিধানিক প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও, তারা সে সময় ভয়-ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করেন এবং জনগণের ভোট ছাড়া প্রার্থীদের বিজয়ী করেন। সংসদ সদস্যদের বিজয়ী ঘোষণা করা অভিযোগকারীদের দৃষ্টিতে দণ্ডনীয় ছিল, সে সমস্ত অপরাধের ফিরিস্তি নিয়ে ২৪ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছে।

জাতীয় এর আরও খবর
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

<span style='color:#ff0000;font-size:16px;'>হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি</span> <br> হামে আক্রান্ত ৯৫ শতাংশ শিশু সুস্থ হয়ে উঠছে

হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি
হামে আক্রান্ত ৯৫ শতাংশ শিশু সুস্থ হয়ে উঠছে

প্রধানমন্ত্রীকে নিয়ে রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার, যা জানা গেল

প্রধানমন্ত্রীকে নিয়ে রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার, যা জানা গেল

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ

সর্বশেষ সংবাদ
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই
৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই
<span style='color:#ff0000;font-size:16px;'>৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত</span> <br> সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত
সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প
নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প
মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা
চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা
লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম
লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
আজ পবিত্র হজ
আজ পবিত্র হজ
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top