logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম

লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম

প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৬, ১০:৫৮:০৫

মুহাম্মদ শাহেদ রাহমান, যুক্তরাজ্য থেকে : যুক্তরাজ্যের লন্ডনের ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র নির্বাচিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি, কমিউনিটি ব‍্যক্তিত্ব মুহাম্মদ ইসলাম।

তিনি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান।

বুধবার (২৭ মে ২০২৬) বিকেলে লন্ডনের ঐতিহ্যবাহী লন্ডন বারা অব ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র হিসেবে মুহাম্মদ ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

তিনি আগামী এক বছরের জন্য মেয়র হিসেবে তার দায়িত্ব পালন করবেন।

সদ্য বিদায়ী সিভিক মেয়র রিচার্ড চ‍্যাটার্জী মুহাম্মদ ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় নতুন মেয়রের গলায় প্রথা অনুযায়ী গোল্ড মেডেল- চেইন পরিয়ে নতুন মেয়র হিসেবে বরণ করে নেয়া হয়।

এ সময় নব-নির্বাচিত মেয়রের স্ত্রী ও পরিবারের অন‍্যান‍্য সদস‍্য ও স্বজন, বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।

লন্ডনের ক্রয়ডন সিটির সিভিক মেয়র মুহাম্মদ ইসলামকে বরণ করে নিতে বুধবার বিকেলে ক্রয়ডনের টাউন হলে যুক্তরাজ‍্যে মুসলিমদের ঈদেরদিন আনন্দঘন পরিসরে সরাসরি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানের মাধ্যমেই হস্তান্তর হয় দায়িত্বভার।

এ সময় কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলরগণ স্বশরীরে উপস্থিত ছাড়াও কমিউনিটির বিশিষ্টজনরা ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।

নির্বাচিত হয়ে সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম বলেন- আমাদের এই ক্রয়ডন সিটি অত্যন্ত বৈচিত্র্যময় ঐতিহ্যবাহী একটি বরো ।
এই বারার প্রতিটি মানুষের জন‍্য জনসেবামূলক দায়িত্ব পালন করা আমার কর্তব্য।

তাছাড়া স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সাথে— সিভিক মেয়র হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য এক বিরাট সম্মানের বিষয়।
আমি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

উল্লেখ্য কাউন্সিলর মোহাম্মদ ইসলাম হলেন লন্ডনের ক্রয়ডন বরোর বর্তমান সিভিক মেয়র ।
তিনি ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও লেবার এন্ড কো-অপারেটিভ পার্টির নির্বাচিত কাউন্সিলর।

তিনি মূলত ইপসউইচ শহরের বাসিন্দা, তবে ১৯৮০ সাল থেকে ক্রয়ডনকে নিজের বাসস্থান হিসেবে গ্রহণ করেছেন।

তিনি দীর্ঘ ২২ বছর ধরে ক্রয়ডনের সেলহার্স্ট এলাকায় বসবাস করছেন।

তাঁর স্ত্রী ফারহানা ইসলাম এবং তাঁদের চার সন্তান রয়েছে।

রাজনীতিতে আসার আগে তিনি পেশায় একজন অনুমোদিত ড্রাইভিং প্রশিক্ষক ছিলেন।

দীর্ঘদিন যাবৎ তিনি ক্রয়ডনে রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করে আসছেন ।

তিনি ক্রয়ডন কাউন্সিলে সেলহার্স্ট ওয়ার্ডের প্রতিনিধিত্ব করেন।

২৭ মে ২০২৬, বার্ষিক কাউন্সিল সভায় আনুষ্ঠানিক মেয়র-বরণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি ক্রয়ডনের সিভিক মেয়র নিযুক্ত হন। এর আগে তিনি একই কাউন্সিলে (২০২৫-২৬) ডেপুটি সিভিক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ব্রিটিশ বাংলাদেশি সোসাইটি অব ক্রয়ডন -এর একজন প্রতিষ্ঠাতা সদস্য। দীর্ঘদিন এই সংস্থার মাধ্যমে তিনি স্থানীয়ভাবে শিক্ষা, সংস্কৃতি ও কল্যাণে সহায়তা প্রদান করেছেন।

ইউ কে এর আরও খবর
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি

স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি

পূর্ব লন্ডনের চার বরোতে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত

পূর্ব লন্ডনের চার বরোতে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত

সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ আয়োজনে নতুন ইতিহাসের পথে মেক্সিকো
বিশ্বকাপ আয়োজনে নতুন ইতিহাসের পথে মেক্সিকো
নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ, ওসি ক্লোজড
নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ, ওসি ক্লোজড
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু
শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের
লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের
দৈনিক রেমিট্যান্স আসছে হাজার কোটি টাকারও বেশি
দৈনিক রেমিট্যান্স আসছে হাজার কোটি টাকারও বেশি
তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী-এমপি ও শিশু রামিসার মৃত্যুতে সংসদে শোক
তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী-এমপি ও শিশু রামিসার মৃত্যুতে সংসদে শোক
রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা
রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা
প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী
প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
সংসদের বাজেট অধিবেশন শুরু
সংসদের বাজেট অধিবেশন শুরু
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top