logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল

মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল

প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৬, ১২:৪৫:৩৬

গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামের বাইরে থেকে বোঝার উপায় নেই যে ভেতরে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট চলছে। নেই কোনো প্রচার-প্রচারণা কিংবা সমর্থকদের আনাগোনা। খাঁ খাঁ করা এমন দর্শকহীন গ্যালারির ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলের পারফরম্যান্সও ছিল বেশ ম্যাড়মেড়ে। মালদ্বীপের বিপক্ষে বড় জয়ের আভাস দিয়েও শেষ পর্যন্ত ৪-২ গোলের এক কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে মারিয়া মান্দার দল। তবে এই এক জয়েই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে গত দুই আসরের চ্যাম্পিয়নদের।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১১-০ ব্যবধানে হেরেছিল মালদ্বীপ। টানা দুই হারে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় ঘটায় এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হলো বাংলাদেশের। আগামী ৩১ মে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরুটা ছিল রূপকথার মতো। রেফারি বাঁশি বাজানোর ঠিক ১১ সেকেন্ডের মাথায় লিড নেয় বাংলাদেশ। কিক অফের পর বাঁ দিক থেকে ঋতুপর্ণা চাকমার বাড়ানো নিচু ক্রস নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে গোল করেন সুইডেন প্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী। জাতীয় দলের জার্সিতে এটি তার প্রথম গোল। ম্যাচের ৩ মিনিটে অলিম্পিক গোল পেতে পারতেন ঋতুপর্ণা, কিন্তু তার বাঁকানো কর্নার পোস্টে লেগে ফিরে আসে। এরপর ২৮ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের শটও ক্রসবারে লেগে প্রতিহত হয়।

ম্যাচের ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। শামসুন্নাহার জুনিয়রের ক্রসে জোরালো নিচু শটে গোল করেন উমেহ্লা মারমা। তবে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর হুট করেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশ।

দুই গোল হজমের পরপরই ঘুরে দাঁড়ায় মালদ্বীপ। মাঝমাঠে অধিনায়ক মারিয়া মান্দার এক ভুল পাস ধরে মালদ্বীপের মরিয়ম নোরা দূরপাল্লার এক শটে গোল করেন। এগিয়ে থাকা বাংলাদেশ গোলরক্ষক মিলি আক্তারের মাথার ওপর দিয়ে বল জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে রক্ষণের ভুলে আরও বড় ধাক্কা খায় বাংলাদেশ। ৫৬ মিনিটে সেন্টার ব্যাক আফঈদা খন্দকার যথেষ্ট সময় পেয়েও মালদ্বীপের উইঙ্গার আমিনাথ ফাজলাকে বাধা দিতে ব্যর্থ হন। সুযোগ বুঝে বল নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষক মিলিকে পরাস্ত করে ম্যাচে ২-২ সমতা ফেরান ফাজলা।

ম্যাচ হাতছাড়া হওয়ার শঙ্কায় কোচ পিটার বাটলার উমেহ্লা ও আনিকাকে তুলে মাঠে নামান শাহেদা আক্তার রিপা ও তহুরা খাতুনকে। খেলোয়াড় পরিবর্তনের পর আক্রমণের ধার বাড়ে। ৬৪ মিনিটে বাঁ দিক থেকে ঋতুপর্ণার ক্রস মালদ্বীপের গোলরক্ষকের গ্লাভস গলে বেরিয়ে গেলে সামনে থাকা সাগরিক প্রীতি নিখুঁত শটে গোল করে বাংলাদেশকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন। আর ম্যাচের শেষ মিনিটে কোহাতি কিসকু চতুর্থ গোলটি করলে ৪-২ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

খেলা এর আরও খবর
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top