logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. নতুন ভিসা ও অভিবাসন নীতি চালু করেছে যুক্তরাজ্য

নতুন ভিসা ও অভিবাসন নীতি চালু করেছে যুক্তরাজ্য

প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৮:৩৯:২৯

যুক্তরাজ্যে অভিবাসন ইস্যুতে রাজনৈতিক চাপের মুখে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার নতুন ভিসা ও অভিবাসন নীতি ঘোষণা করেছেন।

সোমবার (১২ মে) ডাউনিং স্ট্রিট থেকে দেওয়া ভাষণে তিনি বলেন, ”পূর্ববর্তী কনজারভেটিভ সরকারের ‘ওপেন বর্ডার এক্সপেরিমেন্ট’-এর অবসান ঘটানো হবে এবং ব্রিটেনের সীমান্তের ওপর ‘আবার নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হবে’, যা এক সময়ের প্রখ্যাত ব্রেক্সিট স্লোগানের প্রতিধ্বনি।”

স্টারমার বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম অভিবাসনে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনবো এবং তা কমাবো। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে কঠোর পদক্ষেপ নিচ্ছি।’

নতুন নীতির আওতায়, যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করতে হলে এখন থেকে অভিবাসীদের ১০ বছর অপেক্ষা করতে হবে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পাঁচ বছরের পর স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাবে।

প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের জুন মাসে অভিবাসী সংখ্যা রেকর্ড ৯০৬,০০০-এ পৌঁছেছিল এবং গত বছর তা ছিল ৭২৮,০০০।

মূল প্রস্তাবগুলির মধ্যে রয়েছে বসতি স্থাপন এবং নাগরিকত্বের জন্য বসবাসের প্রয়োজনীয়তা পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত বাড়ানো। প্রাপ্তবয়স্কদের উপর নির্ভরশীলদের জন্য ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা কঠোর করা। এবং কাজ, পরিবার ও লেখাপড়ার ভিসার নিয়মগুলি পুনর্গঠন করা।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার জানান, নতুন নীতি ‘একটি মৌলিক সংস্কার প্যাকেজ’ যা মূলত নিম্ন-দক্ষ অভিবাসী ও বিদেশি অপরাধীদের প্রবেশে বাধা হবে। চলতি বছরে ৫০ হাজার নিম্ন-দক্ষ শ্রমিকের ভিসা কমানো হবে এবং দক্ষ শ্রমিক ভিসার জন্য বিশ্ববিদ্যালয় ডিগ্রিকে বাধ্যতামূলক করা হবে। তবে, উচ্চ-দক্ষ পেশাজীবী যেমন ডাক্তার, প্রকৌশলী ও এআই বিশেষজ্ঞদের জন্য দ্রুত ভিসা সুবিধা দেওয়া হবে।

২০২৩ সালে ছোট নৌকায় ফ্রান্স থেকে ব্রিটেনে প্রবেশ করেছে ৩৬,৮০০ জন। এ সময় ৮৪ জনের মৃত্যু ঘটে, যার মধ্যে অন্তত ১৪ জন শিশু ছিল। সরকার এই ধরনের অনুপ্রবেশ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

স্টারমার সরকার দাবি করেছে, গত জুলাই থেকে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ২৪,০০০ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, যা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ।

ইউ কে এর আরও খবর
লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম

লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম

স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি

স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি

পূর্ব লন্ডনের চার বরোতে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত

পূর্ব লন্ডনের চার বরোতে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা দেব রায়

লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা দেব রায়

সর্বশেষ সংবাদ
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই
৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই
<span style='color:#ff0000;font-size:16px;'>৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত</span> <br> সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত
সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প
নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প
মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা
চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা
লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম
লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
আজ পবিত্র হজ
আজ পবিত্র হজ
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top