logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. এনআইডি ডাউনলোড করে দেখেন তারা ‘তুরস্কের বাসিন্দা’

এনআইডি ডাউনলোড করে দেখেন তারা ‘তুরস্কের বাসিন্দা’

প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২২, ১০:০৫:২৯

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : নিজের জন্মস্থানের জায়গায় অন্যান্য দেশের নাম চলে আসছে জাতীয় পরিচয়পত্রে। সম্প্রতি সুনামগঞ্জে যারা জাতীয় পরিচয়পত্র অনলাইন থেকে ডাউনলোড দিচ্ছেন তাদের অধিকাংশের এই সমস্যা দেখা দিচ্ছে। জন্মস্থান সুনামগঞ্জের জায়গায় লেখা তুরস্ক। এমন ঘটনার সম্মুখীন হয়েছেন সুনামগঞ্জের একাধিক ব্যক্তি।

এর আগে এমন ঘটনা ঘটে মৌলভীবাজার জেলায়। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, সেখানে এক নারীর জাতীয় পরিচয়পত্রে জন্মস্থানের জায়গায় লেখা ছিল ভেনেজুয়েলা।

সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার ঝর্ণা বেগম প্রয়োজনীয় সব কাগজ-পত্র নির্বাচন অফিসে জমা দিয়ে নতুন ভোটার হন। ব্যক্তিগত কাজে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হলে অনলাইন থেকে ডাউনলোড করেন নিজের জাতীয় পরিচয়পত্র। ডাউনলোড করে নিজের জন্মস্থান তুরস্ক দেখে হতবাক হয়ে যান তিনি।

ঝর্ণা বেগমের ভাই মাজহারুল ইসলাম বলেন, প্রয়োজনীয় কাজে আমি, ঝর্ণা আপা ও আরেকজনের জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করি। অন্যটা ঠিক থাকলেও ঝর্ণা আপার জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান লেখা আসে তুরস্ক। এখন ভয়ে আছি, এই কার্ডে সব জায়গায় কাজ করবে কি না। করলেও ভুল তথ্য দিয়ে কাজ চালাতে হবে।

শুধু ঝর্ণা বেগম নন, দোয়ারাবাজার উপজেলার নজরুল হোসেন সাগর, সদর উপজেলার শাখাইতির জাকুয়ান, তামজিদ আহমেদ, আলমপুরের কয়েকজনসহ এমন সমস্যায় পড়েছেন জেলার একাধিক ব্যক্তি। জন্মস্থানে ভুল থাকার কারণে প্রয়োজনীয় কাজ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

দোয়ারাবাজার উপজেলার নজরুল হোসেন সাগর বলেন, আমার জাতীয় পরিচয়পত্র আগে থেকে ডাউনলোড করা ছিল। কিন্তু ভুলে বাড়িতে রেখে আসি। সুনামগঞ্জে একটি কাজের জন্য আবার ডাউনলোড দিতে গেলে জন্মস্থান তুরস্ক লেখা আসে। পরে আবার সুনামগঞ্জ থেকে দোয়ারাবাজার গিয়ে আগের কার্ড আনতে হয়েছে।

সুনামগঞ্জ পৌরশহরের পৌর বিপনীস্থ বরাত কম্পিউটার সেন্টারের মো. ইকবাল খান বলেন, আমার দোকানে ইন্টারনেট থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে আসা এমন অনেক ব্যক্তি পেয়েছি যাদের জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান তুরস্ক লেখা। তাদের বেশিরভাগ নতুন ভোটার। নতুন কার্ড পেয়ে এমন ভুল দেখে হতাশ তারা। আমি তাদেরকে নির্বাচন অফিসে যোগাযোগ করার পরামর্শ দিয়েছি।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার জানান, এটা টেকনিক্যালি একটা সমস্যা ছিল। আমাদের কাছে খবর আসার পর ঢাকা নির্বাচন অফিসের অনুবিভাগে যোগাযোগ করে ঠিক করা হয়ে গেছে। যাদের জন্মস্থানে তুরস্ক লেখা ছিল, তারা আবার ডাউনলোড করলে সঠিকভাবে আসবে। দ্বিতীয় বার কপি ডাউনলোড করতে না পারলে আমার অফিসে আসলে বিনামূল্যে দিয়ে দেব।

সুনামগঞ্জ এর আরও খবর
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান

নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান

সুনামগঞ্জ সীমান্তে ২৪ বিস্ফোরক দ্রব্য উদ্ধার

সুনামগঞ্জ সীমান্তে ২৪ বিস্ফোরক দ্রব্য উদ্ধার

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top