logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. মাস্ক না পরলে জরিমানার ক্ষমতা দেওয়া হচ্ছে পুলিশকে

মাস্ক না পরলে জরিমানার ক্ষমতা দেওয়া হচ্ছে পুলিশকে

প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২১, ৮:১৩:০৭

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে মাস্ক না পারলে পুলিশও যাতে জরিমানা করতে পারে, সেই বিধান চালু করতে যাচ্ছে সরকার। অধ্যাদেশের মাধ্যমে এই সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মূলত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই জরিমানা করে থাকেন।

করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সরকারের উচ্চপর্যায়ের এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে চলমান বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়। এরপর ১১ আগস্ট থেকে গণপরিবহন, দোকানপাট, অফিসসহ সবকিছু সীমিত পরিসরে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।

বৈঠকে ৭ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে ১৪ হাজার কেন্দ্রে একযোগে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এতে বয়স্ক মানুষ অগ্রাধিকার পাবেন। একই সঙ্গে শ্রমজীবী মানুষ, দোকানদার, গণপরিবহনের কর্মীদের নিজ নিজ ওয়ার্ড থেকে টিকা নিতে হবে। টিকা না নিয়ে কেউ কোনো কর্মস্থলে আসতে পারবেন না।

আ ক ম মোজাম্মেল হক জানান, ১৮ বছরের ঊর্ধ্বে যাঁরা বাইরে চলাচল করবেন, তাঁরা টিকা না নিয়ে চললে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘টিকার পাশাপাশি মাস্ক পরিধান করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। যদি এটিকে সঠিকভাবে বাস্তবায়ন করতে চাই, তাহলে পুলিশকেও ক্ষমতা দেওয়ার প্রয়োজন রয়েছে। যারা মাস্ক পরবে না, যাতে তাদের কিছুটা হলেও জরিমানা করতে পারে। এ বিষয়ে অধ্যাদেশ লাগবে। এ বিষয়ে আলোচনা হয়েছে। হয়তো বা আমরা সেদিকেও যাব।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের হাতে এখন প্রায় সোয়া কোটি টিকা আছে। তা ছাড়া এ মাসে আরও প্রায় এক কোটি টিকা হাতে এসে পৌঁছাবে। স্থানীয়ভাবেও টিকা উৎপাদনের ওপর জোর দেওয়া হয়েছে বৈঠকে। ইতিমধ্যে চীনের সিনোফার্মের সঙ্গে বাংলাদেশের একটি কোম্পানি মিলে স্থানীয়ভাবে টিকা উৎপাদনের কাজও অনেক দূর এগিয়ে গেছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের অনাপত্তিও পাওয়া গেছে।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদের পর ২৩ জুলাই থেকে বিধিনিষেধ চলছে, যা ৫ আগস্ট পর্যন্ত চলবে। তবে ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্পকারখানা খুলে দেওয়ার পর প্রশ্ন ওঠে, তাহলে ৫ আগস্টের পর বিধিনিষেধ আর বাড়বে কি না। এখন সেই সিদ্ধান্ত জানাল সরকার।

জাতীয় এর আরও খবর
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

<span style='color:#ff0000;font-size:16px;'>হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি</span> <br> হামে আক্রান্ত ৯৫ শতাংশ শিশু সুস্থ হয়ে উঠছে

হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি
হামে আক্রান্ত ৯৫ শতাংশ শিশু সুস্থ হয়ে উঠছে

প্রধানমন্ত্রীকে নিয়ে রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার, যা জানা গেল

প্রধানমন্ত্রীকে নিয়ে রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার, যা জানা গেল

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ

সর্বশেষ সংবাদ
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই
৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই
<span style='color:#ff0000;font-size:16px;'>৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত</span> <br> সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত
সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প
নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প
মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা
চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা
লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম
লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
আজ পবিত্র হজ
আজ পবিত্র হজ
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top