সুনামগঞ্জে নতুন ডিসির দায়িত্ব গ্রহণ
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২১, ১:১৯:০৭
সুনামগঞ্জে নতুন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলার বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আহাদ নব যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেনের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার অর্পণ করেন।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও সহকারী কমিশনারগণসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মো. জাহাঙ্গীর হোসেন এর আগে মন্ত্রী পরিষদ বিভাগে উপ-সচিবের দায়িত্ব পালন করেছেন।





