দিরাই পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী বিশ্বজিৎ রায় বিজয়ী
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০২০, ১০:১৮:৩৪
সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বিশ্বজিৎ রায়। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৯১০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মোশাররফ মিয়া জগ প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৭৫৭ ভোট। বিশ্বজিৎ রায় ১৫৩ ভোটের ব্যবধানে জয়ী হন।
এখানে বিএনপির প্রার্থী ইকবাল হোসেন চৌধুরী পেয়েছেন এক হাজার ৯৬০ ভোট। দিরাই এবার প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
সোমবার সন্ধ্যায় ভোট গণনা শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুরাদ উদ্দিন হাওলাদার এই ফল ঘোষণা করেন।





