logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. জগন্নাথপুরে মেয়েকে না পেয়ে বাবাকে নির্যাতন : ৫ জন জেলহাজতে

জগন্নাথপুরে মেয়েকে না পেয়ে বাবাকে নির্যাতন : ৫ জন জেলহাজতে


প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২০, ১:০৬:০১

সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণীকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষণের পর ওই তরুণী বাবাকে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই তরুনী বাদী হয়ে মঙ্গলবার রাতে ৫ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে ফেসবুকে ভিডিও ভাইরাল হওয়ার পর চার জন এবং পরে আরো একজনকে আটক করা হয়ে। তবে ঘটনার মূল অভিযুক্ত শামীম আহমদকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আটককৃত ৫ জন হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের ধনাই মিয়ার ছেলে লিটন মিয়া (৪৫), গিয়াস উদ্দিনের ছেলে ইলাক উদ্দিন (৩৩), জাহির আলীর ছেলে আক্কা হোসেন (৩৫), খাঁনপুর গ্রামের জাফর খাঁনের ছেলে শাহ আলম (২৮) ও রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সাঞ্জব উল্লার ছেলে কাজল মিয়া (৩৭)। আসামীদের বুধবার আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানোর হয়েছে।

মামলার বিবরণ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সাত বছর আগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের প্রায় ৬ বছর পর দাম্পত্য বিরোধ দেখা দিলে একমাত্র ছেলেকে নিয়ে তিনি সুনামগঞ্জের জগন্নাথপুরে বাবার বাড়িতে চলে আসে। এরপর থেকে বখাটে শামীম ওই তরুণীকে নানাভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিতে থাকে। এক মাস আগে শামীম তাকে বাড়ি থেকে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষণ করে। শামীমের হাত থেকে বাঁচতে তিনি নবীগঞ্জ উপজেলার একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ নিয়ে বাবার বাড়ি থেকে চলে যান। সোমবার রাত ১২টার দিকে বখাটে শামীম তার লোকজনকে নিয়ে মেয়েটির বাবার বাড়িতে যান। মেয়েকে না পেয়ে বৃদ্ধ বাবাকে তার বাড়িতে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। বৃদ্ধের জখমের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে এবং পুলিশ খবর পেয়ে ওই রাতেই অভিযানে নেমে চারজনকে আটক করে।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, জানান, ঘটনার খবর পেয়েই আমরা চারজন কে আটক করি এবং মেয়েটিকে উদ্ধার করি। পরে এ ঘটনার সাথে জড়িত থাকা আরো একজনকে আটক করা হয়। মুল আসামি শামীমকে গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে। মেয়েটির দায়েরকৃত মামলার আসামি হিসেবে আটককৃত ৫ জনকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে এবং মেয়েটিকে সিলেটের ওসমানী হাসপাতালে পরীক্ষার করা জন্য পাঠানো হয়েছে।

এদিকে, নিখোঁজ মেয়ের কথা জানতে চাওয়া বৃদ্ধ বাবাকে মারধরের ঘটনায় ঘটনাস্থল পরির্দশন করেছেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ভুক্তভোগীর ভাড়া বাসা ও অপরাধ সংঘঠিত স্থান পরিদর্শন করেন তিনি।

এ সময় সাংবাদিকদের পুলিশ সুপার বলেন, আমরা এ ঘটনায় জড়িতদের কাওকে ছাড় দিবো না। প্রধান আসামী শামীমকে ধরতে অভিযান অব্যাহত আছে। পরির্দশনকালে সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর থানার (তদন্ত) ওসি মোসলেহ উদ্দিন আহমেদ, এসআই রফিক আহমদ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ এর আরও খবর
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top