logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. জগন্নাথপুরে ভুয়া ‘সনদধারী’ শিক্ষকদের ঠেকাতে একাট্টা স্থানীয়রা

জগন্নাথপুরে ভুয়া ‘সনদধারী’ শিক্ষকদের ঠেকাতে একাট্টা স্থানীয়রা

প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৯, ৭:৫৭:১৭

জগন্নাথপুরে প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বহিরাগতদের ঠেকাতে স্থানীয়রা একাট্টা হয়েছেন। গত শুক্রবার বিকেলে স্থানীয় পৌরপয়েন্টে সহকারি শিক্ষক পদে লিখিত পরীক্ষায় উর্ত্তীণ চাকুরীপ্রত্যাশি জগন্নাথপুরের স্থানীয়দের উদ্যাগে অনুষ্ঠিত এক সভায় তাঁরা এবিষয়ে একমত পোষণ করেন।

চাকুরী প্রত্যাশি সাইদুর রহমানের সভাপতিত্বে ও আলমগীর হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন এম. শামীম আহমেদ, দ্বীপক তালুকদার, সুমন সরকার, রিংকু চন্দ দাস, জামাল উদ্দীন, আবু তাহের, লিপ্টু দাস, নিধি দাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জগন্নাথপুর উপজেলায় ভুয়া নাগরিক সনদপত্র সংগ্রহের মাধ্যমে স্থায়ী বাসিন্দা সেজে প্রতারণার আশ্রয় নিয়ে বহিরাগতরা অবৈধভাবে চাকুরীপ্রাপ্ত হচ্ছেন। তাদের দাপটে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। এবারও ভুয়া নাগরিক সনদপত্র সংগ্রহে বহিরাগতদের তৎপরতা চলছে। এসব প্রতারকদের অপতৎপরতা রোধ করতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানান।

জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার স্থানীয় বাসিন্দা সহকারি শিক্ষক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকুরীপ্রত্যাশি এম. শামিম আহমদ বলেন, অনেক বছর ধরে ভুয়া নাগরিক

সার্টিফিকেট সংগ্রহ করে স্থানীয় নাগরিক সেজে বহিরাগতরা চাকুরি প্রাপ্ত হচ্ছেন। এতে করে আমরা স্থানীয়রা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আমরা আমাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ। এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট আজ রবিবার আমরা লিখিত আবেদনপত্র দাখিল করবো।

স্থানীয় বাসিন্দা আরেক চাকুরীপ্রত্যাশী খালেদ জিবুল বলেন, সস্প্রতি প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। চলতি মাসে মৌখিক পরীক্ষার সম্ভাবনা রয়েছে। এই পরীক্ষার পূর্বে নাগরিক সাটিফিকেটসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এজন্য অন্য জেলার লোকজন ভুয়া নাগরিক সনদপত্রের সংগ্রহের জন্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এটি প্রতারণা। একারণে এই অনিয়মের বিরুদ্ধে আমরা অবস্থান দিয়েছি।

জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, সহকারি শিক্ষক পদে এবার জগন্নাথপুরে ৫০১ জন উর্ত্তীণ হয়েছেন। মৌখিক পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ হয়নি। তবে হয়তো চলতি মাসে হতে পাবে এমন সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ভুয়া সনদপত্র নিয়ে স্থানীয় নাগরিক সেজে যারা চাকুরী করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুনামগঞ্জ এর আরও খবর
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

সর্বশেষ সংবাদ
দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর
দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর
গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী : প্রধানমন্ত্রী
এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী : প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত</span> <br> হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান
টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top