logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৫, ৪:৫১:২৬

আগামী ২৪ জুলাই বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সিআর আবরার শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে।

এর আগে গতরাতে আজ মঙ্গলবারের পরীক্ষাটি স্থগিত করা হয়। আগের দিন গভীর রাতে পরীক্ষা স্থগিতের ঘোষণা আসায় বিপাকে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেকে সকালে পরীক্ষা কেন্দ্রে গিয়ে বিষয়টি জানতে পারেন।

এদিকে আজ সকাল থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যে ছয় দাবিতে বিক্ষোভ করছে, সেগুলোর প্রত্যেকটি দাবিকেই যৌক্তিক বলে মনে করছে অন্তর্বর্তী সরকার।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

মঙ্গলবার দুপুরে কলেজের ৫ নম্বর ভবনের সামনে এসব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল ও প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।

এদিন উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি আরও বলেন, ‘মাইলস্টোন স্কুলে একটি তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতে নিহত ও আহতের তথ্য থাকছে। কেউ নিখোঁজ থাকলে সে তথ্য থাকছে। এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে।’

জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনাসদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি।

জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা নেওয়ার জন্য বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও আইন উপদেষ্টা শিক্ষার্থীদের জানান। তবে এখনও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

শিক্ষাঙ্গন এর আরও খবর
ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন

ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন

একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

সর্বশেষ সংবাদ
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বৈশাখের তাপে বাজারও গরম
বৈশাখের তাপে বাজারও গরম
দেশের গোপন তথ্য নিয়ে বাজি, গ্রেপ্তার মার্কিন সেনা
দেশের গোপন তথ্য নিয়ে বাজি, গ্রেপ্তার মার্কিন সেনা
ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন
ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ
গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল করিম গনি’র সাথে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ‘অন্তরঙ্গ আলাপন’
গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল করিম গনি’র সাথে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ‘অন্তরঙ্গ আলাপন’
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে ইন্ডিপেনডেন্ট প্রার্থী জামি আলীর সংবাদ সম্মেলন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে ইন্ডিপেনডেন্ট প্রার্থী জামি আলীর সংবাদ সম্মেলন
<span style='color:#ff0000;font-size:16px;'>টাওয়ার হ্যামলেটস নির্বাচন</span> <br> লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা
টাওয়ার হ্যামলেটস নির্বাচন
লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা
জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধভাবে বিদেশ গমনের উপায় অবলম্বনে সেমিনার অনুষ্ঠিত
জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধভাবে বিদেশ গমনের উপায় অবলম্বনে সেমিনার অনুষ্ঠিত
<span style='color:#ff0000;font-size:16px;'>দ্রুতই সমাধান হবে তার গুমের রহস্য: চিফ প্রসিকিউটর</span> <br> ইলিয়াস আলী গুমের ১৪ বছর আজ
দ্রুতই সমাধান হবে তার গুমের রহস্য: চিফ প্রসিকিউটর
ইলিয়াস আলী গুমের ১৪ বছর আজ
‘আমার ধান খেয়ে ফেলছে বাবুই পাখি, আমি খাব কি-তাই ধ্বংস করেছি’
‘আমার ধান খেয়ে ফেলছে বাবুই পাখি, আমি খাব কি-তাই ধ্বংস করেছি’
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান
খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার
সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top