logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ব্যবসা
  3. বৈশাখের তাপে বাজারও গরম

বৈশাখের তাপে বাজারও গরম


প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৬, ১২:০২:১০

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাজারে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক রাখার কথা বললেও বাজারে দেখা গেছে উল্টো চিত্র। খুচরা বিক্রেতারা বলছেন, কোম্পানি থেকে বোতলজাত সয়াবিন তেল দেয় না। তাই দোকানে নেই। বিক্রি করব কী? তাই সংকট কাটছে না। সপ্তাহের ব্যবধানে ডিমের দামও ডজনে ২০ টাকা বেড়ে ১৩০ টাকা ছুঁয়ে গেছে। বৈশাখের প্রচণ্ড তাপের সঙ্গে পাল্লা দিয়ে সবজির বাজারও গরম হয়ে গেছে। অধিকাংশ সবজির কেজি সেঞ্চুরির ঘরে। পেঁয়াজের দামও কেজিতে ১০ টাকা বেড়ে ৫৫ টাকা ছুঁয়ে গেছে। তবে সোনালি মুরগির দাম কমে ৩৮০ টাকায় নেমেছে।

রাজধানীর (২৪ এপ্রিল) মোহাম্মদপুরের টাউন হল বাজার, হাতিরপুলসহ বিভিন্ন বাজার ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানায়, সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন তেল, মাঝারি চাল, খোলা আটা, ডিম, শসার দাম বেড়েছে। রমজান মাসের শুরুতে বেগুন, শসাসহ অনেক সবজির দাম বেড়ে যায়। ঈদের পর এসব সবজির দাম কিছুটা কমে। কিন্তু গতকাল বিভিন্ন বাজারে দেখা গেছে, রমজানের মতোই অধিকাংশ দোকানে কাঁকরোল ১২০ টাকা কেজি, বেগুন ১০০ থেকে ১২০ টাকা, পটোল ১৪০, শজনেডাঁটা ১২০ থেকে ১৪০ টাকা, করলা ৮০ টাকা, ঢ্যাড়স ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আগের মতোই শসা ও ক্ষীরার কেজি ৬০ থেকে ৭০ টাকা, দেশি শসা ১০০, কাঁচামরিচ ১২০ থেকে ১৬০, টমেটো ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি করা হয়। গ্রীষ্মকালের সবজি ঝিঙা, চিচিঙা চড়া দামে বিক্রি হচ্ছে। ১০০ টাকার কমে মেলে না। অন্য সবজিও উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। কাঁচা পেঁপেও ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

মোহাম্মদপুরের টাউন হল বাজারের সবজি বিক্রেতা মো. জসিমসহ অন্য বিক্রেতারা খবরের কাগজকে জানান, ‘রমজান মাসের আগে অধিকাংশ সবজির দাম চড়ে যায়। তার পর আর কমে না। কাঁকরোলসহ সব সবজিই আড়তে বেশি দামে কেনা। তা হলে কম দামে কীভাবে বিক্রি করব? এ সময় শাহজাহান রোডের মো. তাজুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, ‘কাঁচা পেঁপের কেজি ৬০ টাকা! এত দাম। খাব কি?’ অন্য ভোক্তারাও বাজার লাগামহীন হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

বেড়েছে ডিমের দাম, কমেছে সোনালি মুরগির

আগের সপ্তাহে ডিম ১১০ টাকা ডজন বিক্রি হলেও গতকাল ২০ টাকা বেড়ে ১৩০ টাকায় ঠেকেছে। খুচরা বিক্রেতারা বলেন, প্রচণ্ড গরমে সরবরাহ কিছুটা কম। এ জন্য দাম বাড়তি। বেশি দামে কেনা। তাই লাল ডিম ১৩০ টাকা ও সাদা ডিমের ডজন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সোনালি মুরগির দাম কিছুটা কমেছে। আগে বেশি দামে বিক্রি করা হলেও গতকাল তা ৩৮০ থেকে ৩৯০ টাকায় বিক্রি করতে দেখা যায়।

এ ব্যাপারে হাতিরপুল বাজারের রমজান আলী বলেন, ‘সোনালির দাম কিছুটা কমেছে। তাই কম দামে বিক্রি করা হয়েছে। তবে ব্রয়লার মুরগি আগের মতোই ১৮০ থেকে ১৯০ টাকা কেজি, দেশি মুরগি ৬৫০ থেকে ৭০০ টাকা, গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১১৫০ থেকে ১২০০ টাকায় বিক্রি হয়। রুই ও কাতল মাছও ৩৬০ থেকে ৬০০ টাকা, কাজলি, ট্যাংরাসহ নদীর অন্যান্য মাছ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, তেলাপিয়া মাছ ২২০ থেকে ২৫০ টাকা কেজি, পাঙাশ ২০০ থেকে ২৩০ টাকায় বিক্রি করতে দেখা যায়।’

উধাও ৫ লিটারের সয়াবিন তেল

রমজান মাসের শুরু থেকেই ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের সংকট শুরু হয়। বাণিজ্যমন্ত্রী বারবার বলার পরও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। ১ লিটারের বোতলজাত তেল ১৯৫ টাকায় মিললেও ৫ লিটার বাজার থেকে হাওয়া হয়ে গেছে। খুচরা বিক্রেতারা বলছেন, কোম্পানির লোকেরা সিন্ডিকেট করে দাম বাড়ানোর জন্যই আমাদের দিচ্ছে না। এ ব্যাপারে হাতিরপুল বাজারের তাহের স্টোরের আবু তাহের খবরের কাগজকে বলেন, অনেক দিন ধরেই ৫ লিটারের তেল নেই। কোম্পানি থেকে দেয় না।

মোহাম্মদপুরের টাউন হল বাজারের মনির স্টোরের স্বত্বাধিকারী মো. আনোয়ার, এলবি স্টোরের মো. লুৎফর রহমানসহ অন্য খুচরা বিক্রেতারা খবরের কাগজকে বলেন, ‘টাকা দিয়েও ৫ লিটারের বোতলজাত তেল পাওয়া যায় না। বিক্রি করব কীভাবে? কোম্পানি থেকে দিচ্ছে না বেশ কিছু দিন ধরে।’

পেঁয়াজের ভরা মৌসুম চললেও সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে পাবনা ও রাজশাহীর ভালো মানের পেঁয়াজ ৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে ফরিদপুরের পেঁয়াজ ৪৫ টাকা, আলু ২০ থেকে ২৫ টাকা, আদার কেজি ১৪০ থেকে ১৮০ টাকা, রসুন ১২০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়। মিনিকেট চালের দাম ৭০ থেকে ৮৫ টাকা কেজি, আটাশ ৬০ থেকে ৬৫ টাকা ও মোটা চাল ৫২ থেকে ৫৫ টাকা, মসুর ডাল ১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

ব্যবসা এর আরও খবর
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top