logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. দেশের গোপন তথ্য নিয়ে বাজি, গ্রেপ্তার মার্কিন সেনা

দেশের গোপন তথ্য নিয়ে বাজি, গ্রেপ্তার মার্কিন সেনা

প্রকাশিত হয়েছে : ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫৯:১১

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার গোপন অভিযানে বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার লাভ করার অভিযোগে এক মার্কিন বিশেষ বাহিনীর সেনাকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, মাস্টার সার্জেন্ট গ্যানন কেন ভ্যান ডাইক ডিসেম্বরের শেষ দিকে ‘পলিমার্কেট’ নামে একটি পূর্বাভাসভিত্তিক প্ল্যাটফর্মে প্রায় ৩২ হাজার ডলার বাজি ধরেন। তিনি ধারণা করেছিলেন, জানুয়ারির মধ্যে মাদুরো ক্ষমতা থেকে ‘সরে যাবেন’।

তদন্তকারীরা বলছেন, ভ্যান ডাইক ওই গোপন সামরিক অভিযান ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’-এর পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে বাজি ধরার আগেই তার কাছে গোপন তথ্য ছিল।

এই তথ্য ব্যবহার করে তিনি ১৩টি বাজি ধরেন এবং অভিযানের ঠিক কয়েক ঘণ্টা আগেও শেষ বাজিটি করেন। পরে তিনি ৪ লাখ ডলারের বেশি লাভ করেন।

প্রসিকিউটরদের দাবি, লাভের অর্থ প্রথমে বিদেশি ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে পাঠিয়ে পরে অনলাইন ব্রোকারেজে জমা দেন, যাতে উৎস গোপন রাখা যায়।

এই ঘটনায় তার বিরুদ্ধে গোপন তথ্য চুরি ও অপব্যবহার, জালিয়াতি এবং প্রতারণাসহ মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। তার প্রথম আদালত হাজিরা হবে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায়।

মার্কিন অ্যাটর্নি জে ক্লেটন বলেন, দেশের গোপন তথ্য রক্ষার দায়িত্ব যাদের ওপর, তারা ব্যক্তিগত লাভের জন্য তা ব্যবহার করতে পারে না।

এদিকে ‘পলিমার্কেট’ কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করার পর তারা বিষয়টি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে জানিয়েছে এবং তদন্তে সহযোগিতা করেছে।

উল্লেখ্য, ওই গোপন অভিযানে গোলাগুলির মধ্যে কারাকাসের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। বর্তমানে তিনি মাদক পাচার সংক্রান্ত মামলায় অভিযুক্ত এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন। সূত্র : সিএনএন

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top