logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. নববধূকে আত্মহত্যার প্ররোচণা, যুবকের নামে মামলা

নববধূকে আত্মহত্যার প্ররোচণা, যুবকের নামে মামলা

প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৫, ৩:২৭:১২

সুনামগঞ্জের তাহিরপুরে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে একটি মামলা হয়েছে। গত ৩ জুলাই রাতে তাহিপুর থানায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলাটি করেন। এতে আসামি করা হয়েছে আকিব (২৫) নামের এক যুবককে।

এর আগে গত ২৬ জুন রাতে বাড়ির পাশের আমগাছে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ওই নববধূ।

নিহত আছিয়া খাতুন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের হাওর-সীমান্ত গ্রাম (বাগলী) রতনপুরের আকবর আলীর মেয়ে। চলতি বছরের জুন মাসে বিয়ে হয়েছিল তার। মামলায় একমাত্র আসামি আকিব একই ইউনিয়নের সীমান্তগ্রাম (বাগলী) রঙ্গাছড়ার মঞ্জুল মিয়ার ছেলে।

শনিবার সকালে সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা ও নিহত নববধূর পারিবারিক সূত্র জানায়, জুন মাসের শুরুর দিকে মধ্যনগর উপজেলার সীমান্তগ্রাম মোহনপুরের এক যুবকের সঙ্গে বিয়ে হয় আছিয়ার। গত ২২ জুন রতনপুরের বাবার বাড়িতে বেড়াতে আসেন নববধূ। এর পরদিন ফের বিয়ের প্রলোভনে পড়ে আকিবের সঙ্গে পালিয়ে যান আছিয়া। পালানোর চারদিন পর গত ২৬ জুন আছিয়াকে বাবার বাড়ির সামনে রেখে আকিব সটকে পড়েন।

বিষয়টি স্বামীর বাড়ির লোকজন,পরিবার ও গ্রামবাসীর মধ্যে জানাজানি হয়। অপমান সইতে না পেরে গত ২৬ জুন রাতে বাড়ির পাশের আমগাছে ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করেন আছিয়া।

আকবর আলী বলেন, ‘আমি শ্রমজীবি মানুষ। স্বজনদের সহযোগিতায় ধারদেনা করে মেয়েকে বিয়ে দিয়েছিলাম। আত্মহত্যার ২০ দিন আগে মেয়ের বিয়ে দেই। কিন্তু প্রতিবেশী গ্রামের যুবক আকিব ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার মেয়েকে নিয়ে পালিয়ে যায়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, তা আমি জানতাম না। চারদিন একসঙ্গে থাকার পর আকিব আমার মেয়েকে বাড়ির সামনে রেখে পালিয়ে যায়। এরপর মেয়ে আমার আত্মহত্যা করতে বাধ্য হয়।

এ বিষয়ে জানতে আকিবের ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করা হলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়। আকিবের বাবা মঞ্জুল মিয়া বলেন, ‘কয়েকদিন ধরে আকিবের কোনো খোঁজ নেই। মামলার বিষয়টি জানার পর থেকে মীমাংসার চেষ্টা করছি।’

আত্মহত্যার প্ররোচণার মামলার তদন্তকারী কর্মকর্তা টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আবীর দাশ বললেন, ‘আসামি আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।’

সুনামগঞ্জ এর আরও খবর
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top