logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. জাতীয়
3. ৭ বিভাগীয় শহরে মাদক নিরাময় কেন্দ্র ও পৃথক কারাগার নির্মাণ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

৭ বিভাগীয় শহরে মাদক নিরাময় কেন্দ্র ও পৃথক কারাগার নির্মাণ করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০২৫, ৩:১৭:০৬

একনেকে অনুমোদিত ১ হাজার ৪০০ কোটি টাকার একটি প্রকল্পে সাতটি বিভাগীয় শহরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নির্মিত হবে। পাশাপাশি মাদকাসক্তদের জন্য পৃথক কারাগার নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশের উন্নতিতে যুব সমাজের গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেকোনো দেশের উন্নতির প্রধান শক্তি হলো কর্মক্ষম যুবসমাজ। আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ যুবশক্তিই একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যখনই বৈষম্য, বঞ্চনা, অবিচার এবং মূল্যবোধের সংকট তৈরি হয়েছে, তখনই যুবসমাজ সংকল্প ও ঐক্যের মাধ্যমে তা প্রতিহত করেছে। জুলাইয়ের ছাত্র-যুব-জনতার গণঅভ্যুত্থান তারুণ্যেরই বিজয়। উন্নত রাষ্ট্রে পরিণত হতে হলে তরুণ সমাজকে অবশ্যই মাদকমুক্ত রাখতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক চোরাচালানে নারী, শিশু ও কিশোরদের ব্যবহার একটি ভয়াবহ সামাজিক সংকট হয়ে উঠেছে। এর ফলে শুধু অপরাধপ্রবণতা নয়, তাদের মধ্যে মাদকাসক্তিও দ্রুত বাড়ছে। এ সমস্যা সমাধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে।

নতুন মাদকের হুমকি ও করণীয় প্রযুক্তির উন্নতির ফলে আন্তর্জাতিক মাদকবাজারে নতুন ধরনের সিনথেটিক ও সেমি-সিনথেটিক ড্রাগস ছড়িয়ে পড়ছে বলে উল্লেখ করেন উপদেষ্টা। এসব মাদক মোকাবিলায় আইনের আওতায় আনা ও কৌশলগত নজরদারি বাড়ানো হচ্ছে।

তিনি জানান, মাদকবিরোধী অভিযান আরও কার্যকর করতে সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (কর্মকর্তা-কর্মচারী) অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা-২০২৪ প্রণয়ন করেছে। এর আওতায় প্রথম ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ফলে আভিযানিক ঝুঁকি কমবে এবং কার্যকারিতা বাড়বে।

উপদেষ্টা বলেন, একনেকে অনুমোদিত ১ হাজার ৪০০ কোটি টাকার একটি প্রকল্পে সাতটি বিভাগীয় শহরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নির্মিত হবে। পাশাপাশি মাদকাসক্তদের জন্য পৃথক কারাগার নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে। এটি একটি বহুমাত্রিক সমস্যা। তাই মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করতে হবে।

জাতীয় এর আরও খবর
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি

আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস

আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে

পাঁচ মামলায় আইভীর জামিন বহাল

পাঁচ মামলায় আইভীর জামিন বহাল

সর্বশেষ সংবাদ
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন
দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন
ইসরাইলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ
ইসরাইলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি
আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস
আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে
স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি
স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১
পূর্ব লন্ডনের চার বরোতে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত
পূর্ব লন্ডনের চার বরোতে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত
লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা দেব রায়
লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা দেব রায়
কাপাসিয়ায় হত্যার শিকার ৫ জনের দাফন সম্পন্ন
কাপাসিয়ায় হত্যার শিকার ৫ জনের দাফন সম্পন্ন
পাঁচ মামলায় আইভীর জামিন বহাল
পাঁচ মামলায় আইভীর জামিন বহাল
‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন
পুলিশ যেন আর কখনো জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহৃত না হয়: প্রধানমন্ত্রী
‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন
পুলিশ যেন আর কখনো জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহৃত না হয়: প্রধানমন্ত্রী
বাংলায় গেরুয়া বসন্ত
ব্রিগেডে জনসমুদ্রে শপথ শুভেন্দুর, সাক্ষী মোদি-শাহ
বাংলায় গেরুয়া বসন্ত
ব্রিগেডে জনসমুদ্রে শপথ শুভেন্দুর, সাক্ষী মোদি-শাহ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top