logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. জাদুকাটা সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

জাদুকাটা সেতুর নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৫, ৫:২৯:৩৬

নির্মাণাধীন জাদুকাটা সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে শতাধিক গ্রামবাসী মানববন্ধন করেছেন। সুনামগঞ্জের তাহিরপুরে সেতুসংলগ্ন এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয় সোমবার।

প্রবীণ অবসরপ্রাপ্ত শিক্ষক পবিত্র রায়ের সভাপতিত্বে সহস্রাধিক মানুষজনের অংশগ্রহণে এ মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ এ চার জেলাবাসীর যাতায়াতের সুবিধার্থে পর্যটন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, সীমান্ত সুরক্ষার লক্ষ্যে জাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন সেতুটির অসমাপ্ত নির্মাণ কাজ দ্রুত শেষ করাটা গণদাবিতে পরিণত হয়েছে।

বক্তারা আরও বলেন, এলজিইডির তত্ত্বাবধানে ২০১৮ সালের ডিসেম্বর মাসে জাদুকাটা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ৭৫০ মিটার দৈর্ঘ্য সেতুর জন্য ৮৫ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৬৭৮ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কন্সট্রাকশনের সঙ্গে চুক্তি হয়। ৪ দফা সময় বাড়িয়ে এখন (২০২৫ সালের জুন মাস) পর্যন্ত কাজ করা হয়েছে ৭০ ভাগ। ঠিকাদারি প্রতিষ্ঠান বিল নিয়েছে ৭৮ ভাগেরও বেশি। তারা ইতোমধ্যে ৬৪ কোটি ৯৯ লাখ ৬৯ হাজার টাকা বিল উত্তোলন করেছে। কাজের চেয়ে অধিক বিল নিলেও সেতুর নির্মাণ কাজ নানা অজুহাতে ঠিকাদারি প্রতিষ্ঠান এখন বন্ধ রেখেছেন।

গত এক বছর আগে সেতুর সবকটি পিলারের কাজ শেষ হয়েছে। সেতুর ১৫টি স্পেনের মধ্যে ১২টি স্পেনের কাজ শেষ করা হয়েছে। ৭৫টি গার্ডারের মধ্যে ৬০টি গার্ডারের কাজ শেষ হয়েছে। এখন পর্যন্ত ১৫টি গার্ডার ও ৩টি স্পেন নির্মাণ কাজ অসমাপ্ত রয়েছে।

বক্তারা অভিযোগ করে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি, এলজিইডির দায়িত্বহীনতার কারণে আড়াই বছরে সেতুর নির্মাণকাজ সমাপ্ত করার চুক্তি হলেও গেল সাত বছরেও সেতুটির নির্মাণ কাজ শেষ হয়নি। এখন সেতুর অসমাপ্ত কাজ ফেলে রেখে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

সুনামগঞ্জ এর আরও খবর
প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে

সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে

সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল

সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১

সর্বশেষ সংবাদ
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
জনগণের টাকা আর পাচার হতে দেব না : প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না : প্রধানমন্ত্রী তারেক রহমান
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top