logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সাহিত্য ও সংস্কৃতি
3. নজরুলের কবিতা-সঙ্গীতজুড়েই অন্যায়ের প্রতিবাদ-দেশপ্রেম: মোস্তফা সরয়ার ফারুকী

নজরুলের কবিতা-সঙ্গীতজুড়েই অন্যায়ের প্রতিবাদ-দেশপ্রেম: মোস্তফা সরয়ার ফারুকী

প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৫, ১:০৩:২৯

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, নজরুলের সঙ্গীত-কবিতা আবৃত্তিজুড়েই রয়েছে অন্যায়ের প্রতিবাদ এবং দেশপ্রেম। নজরুল স্বাধীনতার কবি। তার কবিতা ছিল বাঙালি জাতির মুক্তির প্রেরণা। ২০২৪ সালে নজরুলের চেতনা নিয়েই গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। এ আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীর বুকে শহিদ আবরার ফাহাদের চেতনা এবং দেশপ্রেম ছিল।

রোববার বিকালে নগরীর শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের এবারের প্রতিপাদ্য ২৪-এর গণঅভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার। শুরুতে চেতনায় নজরুলে পুষ্পস্তবক অর্পণ করেন সংস্কৃতি উপদেষ্টা ফারুকী এবং যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার।

উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, সার্বভৌমত্ব ছাড়া কোনো দেশের স্বাধীনতাই সচল থাকতে পারে না। আমরা অল্প কয়েক দিনের সরকার। কিছুদিন পরেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসবে। এতে যারাই ক্ষমতায় আসবে বাংলাদেশকে এমন জায়গায় নেওয়া যাবে না যেখানে অন্যদেশ থেকে এসে প্রেসক্রিপশন দেওয়া হয়। আমি প্রত্যাশা করি আগামীতে এমন কোনো সরকার আসবে না, যে সরকারের আমলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে আবরার ফাহাদের মতো মেধাবী শিক্ষার্থীদের জীবন দিতে হয়।

তিনি বলেন, কুমিল্লার সঙ্গে আমার গভীর সম্পর্ক। কুমিল্লা থেকেই তিশার সঙ্গে আমার প্রেম শুরু। আমরা নজরুলের পদচারণার স্থানগুলো খুঁজে খুঁজে শুটিং করেছি।

অনুষ্ঠানে গবেষণায় বিশেষ অবদানের জন্য বিশিষ্ট নজরুল গবেষক এবং দৈনিক যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, ইসরাত জাহান শাহীন, সঙ্গীতে রুমী আজনবী, আবৃত্তির জন্য নাসিম আহমেদকে নজরুল পদক প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ সলিমুল্লাহ খান। সভাপতির বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী, পুলিশ সুপার নাজির আহমেদ খান প্রমুখ।

পরে বিশিষ্ট শিল্পী ফেরদৌস আরাসহ শিল্পীরা নজরুল সঙ্গীত পরিবেশন করেন।

সাহিত্য ও সংস্কৃতি এর আরও খবর
লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত

লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত

গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা

গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা

বিজয় দিবস

বিজয় দিবস

যুক্তরাজ্যের ত্রয়োদশ বইমেলার প্রথম দিন
উপচেপড়া উপস্থিতিতে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ

যুক্তরাজ্যের ত্রয়োদশ বইমেলার প্রথম দিন
উপচেপড়া উপস্থিতিতে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top