logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. প্রেমিকের হুমকিতে ভিডিও ফুটেজ পাঠিয়ে কিশোরীর আত্মহত্যা

প্রেমিকের হুমকিতে ভিডিও ফুটেজ পাঠিয়ে কিশোরীর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৫, ৬:৪১:১৮

সুনামগঞ্জের তাহিরপুরে প্রেমিকের হুমকিতে অপমান সইতে না পেয়ে আবেদা সুলতানা নামে এক কিশোরী ভিডিও ফুটেজ পাঠিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন।

মৃত আবেদা সুলতানা (১৬) তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের সুন্দরবন গ্রামের মৃত সায়েদ মিয়ার মেয়ে।

বুধবার রাতে তাহিরপুর থানার এসআই মো. ইমরান তালুকদার বিষপানে কিশোরী আবেদা সুলতানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলার সুন্দরবন গ্রামের মৃত সায়েদ মিয়ার স্ত্রী ও মৃত কিশোরীর মা রহিমা খাতুন বলেন, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ফানিয়াখালি গ্রামের আব্দুর নুরের ছেলে তাবরিজ মিয়া ওরফে তানভিরের সঙ্গে কিশোরী আবেদা সুলতানার প্রেমের সম্পর্ক গড়ে উঠে বছরখানেক ধরে। প্রেমের সম্পর্ক ছিন্ন করতে ১০-১২ দিন পূর্বে সুন্দরবন গ্রামের বাড়িতে এসে আবেদাকে মারপিট করে তাবরিজ। এরপর সরাসরি, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে ভয়েস পাঠিয়ে আবেদা ও তার ১৪ বছর বয়সি সহোদর ভাইকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছিল তাবরিজ।

প্রেমিকের মারপিটের কারণে অপমান সইতে না পেরে ও প্রাণনাশের হুমকির কারণে বুধবার বেলা ১১টার পর নিজ বাড়ির শয়ন কক্ষে কিশোরী আবেদা বিষপান পান করেন।

আত্মহননের পূর্বে বিষের বোতলসহ প্রেমিক তাবরিজকে দায়ী করে ‘দুনিয়াতে বাঁচার খুব ইচ্ছা ছিল তুমি আমায় বাঁচতে দাওনি’- এমন সব কথা বলে নিজে একটি ভিডিও ধারণ করেন কিশোরী আবেদা। ওই ভিডিও ফুটেজ তাবরিজকে পাঠানোর পরপরই আবেদা বিষপানে আত্মহত্যা করেন।

মৃত কিশোরীর মা আরও বলেন, বেলা ১১টার দিকে আবেদাকে বাড়িতে রেখে বাড়ির পাশে পাহাড়সংলগ্ন এলাকায় গরুকে ঘাস খাওয়াতে যাওয়া ছোট ছেলের জন্য আমি ভাত নিয়ে যাই।

এরপর পাড়ার লোকজন খবর দেয় আমার মেয়ে বিষপান করেছে। দ্রুত তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই চিকিৎসার জন্য। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাবরিজ প্ররোচনা দিয়ে আবেদাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে বলে দাবি করেন মা রহিমা খাতুন।

এ প্রসঙ্গে বক্তব্য জানতে তাবরিজের ব্যক্তিগত দুটি মোবাইল ফোন নাম্বারে কল করা হলেও ফোন দুটি বন্ধ পাওয়া যায়।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, কীটনাশক পান করায় হাসপাতালে নিয়ে আসার আগেই ওই কিশোরী মারা গেছেন।

বুধবার বিকালে সুনামগঞ্জের তাহিরপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য কিশোরীর মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সুনামগঞ্জ এর আরও খবর
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top