logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. জগন্নাথপুরে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র উদ্যোগে ২ শতাধিক পরিবারের মধ্যে ১২ লাখ টাকা বিতরণ

জগন্নাথপুরে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র উদ্যোগে ২ শতাধিক পরিবারের মধ্যে ১২ লাখ টাকা বিতরণ


প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৯:১৮

স্টাফ রিপোর্টার : জগন্নাথপুর উপজেলায় করিম ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে প্রতি বছরের মতো এবারো অসহায়, হতদরিদ্র দুই শতাধিক পরিবারের মধ্যে নগদ ১২ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর, নোয়াপাড়া, মোজাহিদপুর, উলুকান্দি, গাইনাকান্দি, খলিশাপাড়া, রমাপতিপুর, বুরহানপুর ও গাজিরকুল  গ্রামের দুই শতাধিক পরিবারের মধ্যে এই অর্থ বিতরণ করা হয়।

এ উপলক্ষে ট্রাস্টের ফাউন্ডার ও ট্রাস্টি, ব্রিটিশ-বাংলাদেশী হুজহু, লন্ডন থেকে প্রকাশিত ইংরেজি পত্রিকা বাংলামিরর ও অনলাইন পোর্টাল সিলেট মিরর ডটকমের সম্পাদক আব্দুল করিম গনি’র সভাপতিত্বে তাঁর নিজ বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ শিক্ষার্থী হৃদয় আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কবি আহমাদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি এক্টিভিট, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক ইকবাল বাহার, দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার, মানবাধিকার কর্মী আনাস হাবিব কলিন্স, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য শাহান আহমদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে ট্রাস্টের ফাউন্ডার ও ট্রাস্টি, লন্ডন থেকে প্রকাশিত ইংরেজি পত্রিকা বাংলামিরর ও অনলাইন পোর্টাল সিলেট মিরর ডটকমের সম্পাদক আব্দুল করিম গনি বলেন, ‘২০২২ সালের মার্চ মাসে আমার পরিবারের সদস্যদের উদ্যোগে এ ট্রাস্ট গঠন করা হয়। পরে ২৭ জুলাই কিশোরপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারের মধ্যে নগদ ২ লক্ষ ৬০ হাজার টাকা প্রদানের মধ্য দিয়ে আমরা যাত্রা শুরু করি। ২০২৩ সাল থেকে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে নগদ অর্থ বিতরণ অব্যাহত রয়েছে।এছাড়া গৃহনির্মাণ, অসুস্থদের চিকিৎসা, দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তাসহ প্রতিমাসেই স্থানীয় মসজিদে অর্থ সহায়তাসহ কিছু অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে আমরা আর্থিক সহযোগিতা করছি। এর ধারাবাহিকতায় আজও নগদ ১২ লক্ষ টাকা বিতরণ করতে পেরে  আত্মতৃপ্তি পেলাম।’

তিনি বলেন, এ ট্রাস্টের পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মধ্যে মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, এই ট্রাস্ট বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে। তবে দেশের মানুষের জন্য, নিজের অঞ্চলের জন্য যখন কিছু করি তখন অন্যরকম অনুভূতি, ভালোলাগা কাজ করে। সেটি বলে বুঝানো সম্ভব নয়। আর্থিকভাবে স্বচ্ছল প্রতিটি মানুষের উচিত, নিজের দেশের জন্য কিছু করা, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার আহমাদ সেলিম বলেন, বিশিষ্ট সাংবাদিক আব্দুল করিম গনি’র প্রতিষ্ঠিত করিম ফাউন্ডেশন ট্রাস্ট শিক্ষা, স্বাস্থ্যসহ সমাজের কল্যাণে কাজ করার পাশাপাশি মানুষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করে দিচ্ছে। এটি নিশ্চয় প্রশংসনীয়।

অনুষ্ঠানে দৈনিক কালের কন্ঠের জগন্নাথপুর প্রতিনিধি আলী আহমেদ, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার রুম্মান আহমেদসহ গণমাধ্যম এবং সুশীল সমাজের অনেকেই উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রফিকুল ইসলাম মুহিন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

আমাদের মধ্যকার বিতর্ক-বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়: প্রধানমন্ত্রী

আমাদের মধ্যকার বিতর্ক-বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়: প্রধানমন্ত্রী

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বৈশাখের তাপে বাজারও গরম
বৈশাখের তাপে বাজারও গরম
দেশের গোপন তথ্য নিয়ে বাজি, গ্রেপ্তার মার্কিন সেনা
দেশের গোপন তথ্য নিয়ে বাজি, গ্রেপ্তার মার্কিন সেনা
ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন
ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ
গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল করিম গনি’র সাথে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ‘অন্তরঙ্গ আলাপন’
গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল করিম গনি’র সাথে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ‘অন্তরঙ্গ আলাপন’
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে ইন্ডিপেনডেন্ট প্রার্থী জামি আলীর সংবাদ সম্মেলন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে ইন্ডিপেনডেন্ট প্রার্থী জামি আলীর সংবাদ সম্মেলন
<span style='color:#ff0000;font-size:16px;'>টাওয়ার হ্যামলেটস নির্বাচন</span> <br> লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা
টাওয়ার হ্যামলেটস নির্বাচন
লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা
জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধভাবে বিদেশ গমনের উপায় অবলম্বনে সেমিনার অনুষ্ঠিত
জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধভাবে বিদেশ গমনের উপায় অবলম্বনে সেমিনার অনুষ্ঠিত
<span style='color:#ff0000;font-size:16px;'>দ্রুতই সমাধান হবে তার গুমের রহস্য: চিফ প্রসিকিউটর</span> <br> ইলিয়াস আলী গুমের ১৪ বছর আজ
দ্রুতই সমাধান হবে তার গুমের রহস্য: চিফ প্রসিকিউটর
ইলিয়াস আলী গুমের ১৪ বছর আজ
‘আমার ধান খেয়ে ফেলছে বাবুই পাখি, আমি খাব কি-তাই ধ্বংস করেছি’
‘আমার ধান খেয়ে ফেলছে বাবুই পাখি, আমি খাব কি-তাই ধ্বংস করেছি’
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান
খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার
সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top