logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. সুনামগঞ্জে জলমহালে আটকে রেখে গৃহবধূ ধর্ষণ

সুনামগঞ্জে জলমহালে আটকে রেখে গৃহবধূ ধর্ষণ

প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২০, ৫:০৮:২০

সুনামগঞ্জের ধর্মপাশায় একটি জলমহালের পাহারাদারের নৌকায় তুলে এক গৃহবধূকে (২৪) বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তুলে নিয়ে দুদিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে গৃহবধূ নিজেই বাদী হয়ে উপজেলার ‘মুকশেদপুর দিঘর’ নামে ওই জলমহালের ছয় পাহারাদারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্মপাশা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরপরই পুলিশ নওধার গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে মানিক মিয়া (৩২) ও একই উপজেলার ঘিরইল গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে নিজাম উদ্দিনকে (২০) গ্রেফতার করেছে।

মামলার বাকি আসামিরা হলো, উপজেলার বানারশিপুর গ্রামের শুক্কুর আলী মেম্বারের ছেলে আয়নাল হক (৩৮), একই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে নূরুল হক (৩৫), আব্বাস আলীর ছেলে বাচ্চু মিয়া (৪২) ও একই উপজেলার বীর দক্ষিণ গ্রামের কদ্দুস মিয়ার ছেলে অলি উল্লা (৪০)।

মামলার বিবরণে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর ভোরে ওই গৃহবধূ তার শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ধর্মপাশা উপজেলায় আসার জন্য রওনা দেন। সেদিন সকাল ১১টার দিকে তিনি পাশের সাচনা বাজার ট্রলারঘাটে পৌঁছান এবং সেখানে তিনি ট্রলারের জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় ওই ট্রলারঘাটে স্বামীর বাড়ির এলাকার পরিচিত ওই জলমহালের পাহারাদার মানিক মিয়া ও নিজাম উদ্দিনের সঙ্গে দেখা হয়। তখন তারা ওই গৃহবধূকে তাদের ট্রলারে করে স্বামীর বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নৌকায় তোলেন।

পরে তারা তাকে বাড়ি পৌঁছে না দিয়ে তাদের জলমহাল সংলগ্ন রাজনাভিটা নামক নির্জন স্থানে নিয়ে ট্রলারে দুইদিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ বিষয়ে কাউকে কিছু জানালে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর থেকেই ওই গৃহবধূ তার সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি নিয়ে হতাশায় ভুগছিলেন। একপর্যায়ে তিনি গত সোমবার বিষয়টি তার স্বামীর কাছে খুলে বলেন এবং মঙ্গলবার রাতে তারা থানায় এসে মামলা দায়ের করেন।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘মামলার পরপরই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামি নিজাম উদ্দিন থানায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে।’

সুনামগঞ্জ এর আরও খবর
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top