logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সংক্রামক রোগগুলো কোনো সীমানা জানে না: প্রধানমন্ত্রী

সংক্রামক রোগগুলো কোনো সীমানা জানে না: প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২০, ১:১১:১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-১৯ মহামারিতে দেখা যাচ্ছে সংক্রামক রোগগুলো কোনো সীমানা জানে না এবং দুর্বল ও শক্তিশালীদের মধ্যে পার্থক্য করতে জানে না।

বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস (জিএভিআই)-এর ‘বৈশ্বিক টিকা সম্মেলন-২০২০’ ভার্চুয়ালি যোগ দিয়ে নিজের বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

যুক্তরাজ্য সরকার জিএভিআই তৃতীয় দাতা সম্মেলনের আয়োজন করেছে। যেখানে আগামী প্রজন্মকে টিকার মাধ্যমে সুরক্ষার জন্য অন্তত ৭.৪ বিলিয়ন মার্কিন ডলার অতিরিক্ত অর্থের সংস্থান করতে হতে পারে।

আগে থেকেই ধারণকৃত এক বক্তব্যে শেখ হাসিনা জিএভিআই-কে সংক্রামক রোগের বিরুদ্ধে লড়াইয়ে সর্বাত্মক সহযোগিতা দেয়ার আহ্বান জানিয়ে বলেন, করোনাভাইরাসের মতো মারাত্মক ভাইরাস সমগ্র মানব জাতির অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।

জাতিসংঘের বরাত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতি চার মাস অন্তর একটি নতুন সংক্রামক রোগ মানুষের মধ্যে উদ্ভূত হয়। গ্লোবাল ভাইরোম প্রকল্পের অনুমান অনুসারে মহামারি সৃষ্টিতে সক্ষম এমন প্রায় সাত লাখ ভাইরাস পৃথিবীতে রয়েছে।

‘তাদের মধ্যে এমন অনেক ভাইরাস রয়েছে, যা পুরো মানব জাতির জন্য অস্তিত্বের হুমকি হতে পারে। তাই, মানুষের বেঁচে থাকার জন্য বিদ্যমান এবং নতুন নতুন ভ্যাকসিনের প্রয়োজন হবে এবং জিএভিআই আমাদের এই যুদ্ধে সর্বোত্তম সহায়তা প্রদান করতে পারে,’ যোগ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ২০০০ সালে প্রতিষ্ঠার পর হতে জিএভিআই বিশ্বব্যাপী ৭৬০ লাখ মানুষকে টিকার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ১৩ মিলিয়নেরও বেশি মানুষের জীবন রক্ষা করেছে। ‘আমরা যদি তাদের করতে দেই, তাহলে তারা অব্যাহতভাবে চালিয়ে যাবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সাধারণ একটি ইচ্ছাই পারে টিকাদান অবকাঠামো শক্তিশালী করে ৩০০ মিলিয়ন অতিরিক্ত শিশুদের টিকা দিতে। যার মাধ্যমে জিএভিআই সমর্থিত দেশগুলোতে ৮ মিলিয়ন পর্যন্ত জীবন বাঁচতে পারে।

‘শুধু আমি নই, আপনি যে জিএভিআইকে সমর্থন করছেন বা সহায়তা করছেন সেটা শোনার জন্য সমগ্র বিশ্ব অপেক্ষা করছে,’ যোগ করেন তিনি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সভাপতিত্বে ভার্চুয়াল গ্লোবাল ভ্যাকসিন সম্মেলনে জাতিসংঘ মহাসচিব ও জিএভিআই প্রদান ড. এনগোজি ওকনজো-আইওয়ালাও বক্তব্য দেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিডিও বার্তাও শোনানো হয়।

জাতীয় এর আরও খবর
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

<span style='color:#ff0000;font-size:16px;'>হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি</span> <br> হামে আক্রান্ত ৯৫ শতাংশ শিশু সুস্থ হয়ে উঠছে

হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি
হামে আক্রান্ত ৯৫ শতাংশ শিশু সুস্থ হয়ে উঠছে

প্রধানমন্ত্রীকে নিয়ে রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার, যা জানা গেল

প্রধানমন্ত্রীকে নিয়ে রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার, যা জানা গেল

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ

সর্বশেষ সংবাদ
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই
৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই
<span style='color:#ff0000;font-size:16px;'>৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত</span> <br> সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত
সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প
নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প
মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা
চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা
লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম
লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
আজ পবিত্র হজ
আজ পবিত্র হজ
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top