logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. তাহিরপুরের পল্লীতে সংঘর্ষে নিহত ১, আহত ৪

তাহিরপুরের পল্লীতে সংঘর্ষে নিহত ১, আহত ৪

প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২০, ৪:৫৬:২৭

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরের পল্লীতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে হানিফ শিকদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের আরো ৪ জন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইছবপুর গ্রামের পার্শ্ববর্তী জলার হাওরে। নিহত হানিফ শিকদার (৩০) ইছবপুর গ্রামের মৃত নেকবর ওরফে লেম্বু শিকদারের পুত্র ।

আহতরা হলেন- নিহতের বড় ভাই আবুল কালাম সিকদার (৫০), তার ছোট ভাই কবির শিকদার (২৫) এবং অপর পক্ষের একই গ্রামের লায়েছ শিকদারের ছেলে হাবিবুর শিকদার (৪০) ও তার পুত্র তানভীর সিকদার (১০)।

গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ির পিছনের জলার হাওর থেকে গরু নিয়ে বাড়ী আসার সময় ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে লেম্বু শিকদারের পুত্র কালাম সিকদারের পথরোধ করে গালিগালাজ শুরু করে ইছবপুর গ্রামের লায়েছ শিকদারের পুত্র মনির শিকদার (২৮) ও হাবিবুর শিকদারের পুত্র রাজু শিকদার (২০)। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনার খবর পেয়ে লায়েছ শিকদারের পুত্র মনিরের বড় ভাই হাবিবুর ও কয়েকজন সহযোগী মিলে কালামের উপর দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা করে। এ সময় কালামের ছোট ভাই নিহত হানিফ ও কবির তাদেরকে বাঁধা দিতে গেলে তাদেরকেও মারধর করে গুরুতর আহত করে।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে রাতে বাদাঘাট বাজারের স্থানীয় পল্লী চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। রাত ১০টায় হানিফের অবস্থার অবনতি হলে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালেই হানিফ মারা যান।

হানিফের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে হাবিবুরসহ তার আত্মীয় স্বজনরা পলাতক রয়েছেন। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই সুনামগঞ্জ সদর থানার এসআই অঞ্জন সরকার সদর হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বিয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়েই শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুনামগঞ্জ এর আরও খবর
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

সর্বশেষ সংবাদ
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top