logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সুনামগঞ্জে ১২ হাজার শিক্ষার্থীর জন্য ১২৫ আসনের অডিটোরিয়াম

সুনামগঞ্জে ১২ হাজার শিক্ষার্থীর জন্য ১২৫ আসনের অডিটোরিয়াম


প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৯, ৮:১২:৫৭

হাজারের কোঠা থেকে শিক্ষার্থীর সংখ্যা সুনামগঞ্জ সরকারি কলেজে এখন ১২ হাজারে। কিন্তু সুনামগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামের কোন উন্নয়ন হয় নি। ১২৫ আসনের অডিটোরিয়ামে ২৫ বছরেরও বেশি সময় ধরেই অনুষ্ঠানাদি হচ্ছে। শিক্ষার্থীরা জেলার বৃহৎ বিদ্যাপীঠে একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণের দাবি জানিয়েছেন।

জেলার প্রাচীন বিদ্যাপীঠ সুনামগঞ্জ সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ছাড়াও ১০ টি বিষয়ে স্নাতক ও ৪ টি বিষয়ে স্নাতকোত্তর পড়ানো হয়। এসব বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান এই অডিটোরিয়ামে হয়ে থাকে। অডিটোরিয়াম মঞ্চটি যেমন যুগোপযোগী নয় তেমনি অডিটোরিয়ামে শিক্ষার্থীর বসার সংকুলানও হয় না।

শিক্ষার্থীরা জানিয়েছেন অডিটোরিয়ামটি কোন ভাল অনুষ্ঠান করার উপযোগী নয়। ভাল কোন সাংস্কৃতিক অনুষ্ঠান বা মঞ্চ নাটক করা যায় না এই অডিটোরিয়াম মঞ্চে। এছাড়াও মঞ্চের পাশের সাজসজ্জা’র ঘরটিতে অপ্রয়োজনীয় আসবাবপত্রে ভরপুর। সাউ- সিস্টেম ও আলোর ঘাটতি রয়েছে অডিটোরিয়ামে।

শিক্ষার্থীরা বলেছেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের একটি কলেজে কেবল শ্রেণি কার্যক্রম নয় শিক্ষার্থীদের মেধা বিকাশে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করাও জরুরি। কিন্তু ভালো অডিটোরিয়াম না থাকায় এসব কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে।
অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শেখ আল সাদিক সাব্বির বলেন, ‘অডিটোরিয়ামের ভেতরে বসার পর্যাপ্ত আসন নেই। এ কারণে অনুষ্ঠানে সবাই দর্শক হিসাবেও অংশ নিতে পারে না।। গত ২৮সেপ্টেম্বর কলেজে মাননীয় পরিকল্পনা মন্ত্রীসহ সংসদ সদস্যরা অতিথি ছিলেন। অনেকে বাইরে দাড়িয়ে ছিল, বসার স্থান পায় নি। এছাড়া

অডিটোরিয়ামের সিলিং ফ্যানগুলোও পুরাতন হয়ে গেছে। খুব ধীর গতিতে চলে। একটি বিশ্ববিদ্যালয় কলেজের উপযোগী নয় অডিটোরিয়ামটি।

একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী সামায়ূন কবির বলেন, ১২ হাজার শিক্ষার্থীর জন্য এই অডিটোরিয়াম যথেষ্ট নয়। কোনো অনুষ্ঠানে সবাই বসতে পারে না। অডিটোরিয়ামটি শিক্ষার্থী ভরপুর হলে অনুষ্ঠান প্রাণবন্ত হতো। বিশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠান হয় অডিটোরিয়ামে। স্যানিটেশনের অবস্থাও ভালো নয়। কলেজে প্রায় ১২ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছে, কিন্তু ৫০০ শিক্ষার্থীর ধারণ ক্ষমতাসম্পন্ন অডিটোরিয়ামও আমাদের নাই।’

চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী বকুল দাস বলেন, আমাদের কলেজের ৭৫ বছর পূর্তি হতে চলেছে। সময় বাড়ার সাথে সাথে নতুন নতুন ভবন তৈরি হয়েছে। সেই সাথে অডিটোরিয়ামও বড় হবার কথা ছিল। ১৯৮০ সালে যতবড় অডিটোরিয়াম ছিলো ২০১৯ সালেও আয়তনে ও সুবিধায় একই রয়ে গেছে। ৪০ বছর আগে কলেজে শিক্ষার্থীর সংখ্যা আর বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা এক নয়। শিক্ষার্থী বেড়েছে কিন্তু অডিটোরিয়ামের আয়তন বাড়ে নি। গত ২৮ সেপ্টেম্বরের অনুষ্ঠানে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকও তাঁর বক্তব্যে বলেছেন ১৯৮৪ সালে এসে কলেজে যে অডিটোরিয়াম দেখেছিলাম, এখনও সেটিই দেখছি। এর উন্নয়ন হওয়া প্রয়োজন।

সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মাজহারুল ইসলাম বলেন, অডিটোরিয়ামের সাজসজ্জা ঘরটি অকেজো পড়ে আছে, কারণ এটি ব্যবহারের প্রয়োজন হয় না। আমরা মাননীয় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মহোদয়’এর কাছে একটি একাডেমিক ভবনের দাবি করেছি। একাডেমিক ভবনটি হলে নিচ তলায় একটি আধুনিক অডিটোরিয়াম করা হবে।

প্রচ্ছদ এর আরও খবর
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

সর্বশেষ সংবাদ
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩৮ হাজার ঘরবাড়ি
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
দল-মত নির্বিশেষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন জামায়াত আমির
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
তীব্র তুষার ঝড়ে স্থবির যুক্তরাজ্য
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
ব্যালট পেপার পরিবহণে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ ইসির
<span style='color:#ff0000;font-size:16px;'>খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল</span> <br> সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
খালেদা জিয়ার সাক্ষাৎকার নিয়ে আসিফ নজরুল
সাইফুর রহমান বললেন, ‘এটা কি ধরনের প্রশ্ন করলেন’
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেট সীমান্তে ধরা পড়লো কোটি টাকার পণ্য
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top