logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ
3. এমএ মান্নান এমপিসহ নানা মহলের শোক
জগন্নাথপুরের প্রবীণ সাংবাদিক, প্রেসক্লাব সভাপতি শংকর রায় আর নেই

এমএ মান্নান এমপিসহ নানা মহলের শোক
জগন্নাথপুরের প্রবীণ সাংবাদিক, প্রেসক্লাব সভাপতি শংকর রায় আর নেই

প্রকাশিত হয়েছে : ২৩ এপ্রিল ২০২৪, ১০:৪৭:২০

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন ও দৈনিক উত্তর পূর্ব পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি শংকর রায় (৬৮) আর নেই। সোমবার রাত ১টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২ টায় নিজ গ্রামের শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

জ্যেষ্ঠ সাংবাদিক শংকর রায় আশির দশকের শুরুতে সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশবার্তা পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি হিসেবে প্রথম সংবাদকর্মী হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি জাতীয় দৈনিক খবর, খবর গ্রুপের চিত্রবাংলাসহ বিভিন্ন ম্যাগাজিনে ও দৈনিক সিলেট বানীতে কাজ করেছেন। ১৯৮৪ সালে জগন্নাথপুর থেকে প্রকাশিত মাসিক ‘জগন্নাথপুর বার্তা’র বার্তা সম্পাদক ও পরে পাক্ষিক ‘জগন্নাথপুর দর্পন’র নির্বাহী সম্পাদক এবং ১৯৯৭ সালে জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিষ্ঠাকাল থেকে জগন্নাথপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১০ সালে দৈনিক মানবজমিনের দেশ সেরা প্রতিনিধিও নির্বাচিত হয়েছিলেন।

প্রবীন এ সাংবাদিক ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক ছিলেন। পরবর্তী তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর তিনি ১৯৯০ সাল থেকে জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের সক্রিয় কর্মী ছিলেন। বর্ণাঢ্য জীবনে তিনি নাট্যকর্মী, পপ সঙ্গীত শিল্পী, সফল ব্যবসায়ী এবং ৪০ বছরের অধিক সময় ধরে নিয়মিত সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত জগন্নাথপুরের জনপ্রিয় সামাজিক, সাংস্কৃতিক ও নাট্যসংগঠন ‘নাট্যবাণী’র প্রতিষ্ঠালগ্ন থেকে নানা পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

এদিকে, জ্যেষ্ঠ এ সাংবাদিকের মৃত্যুর খবর শুনে সকাল থেকে তার বাড়িতে উপজেলা প্রশাসনের নানা দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শেষবারের মতো দেখতে বাড়িতে ছুটে যান।

সাংবাদিক শংকর রায়ের মৃত্যুতে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মালেক খান ও রসরাজ বৈদ্য, পৌর মেয়র আক্তার হোসেন, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, বর্তমান ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, লন্ডন থেকে প্রকাশিত ইংরেজি পত্রিকা বাংলা মিরর, ব্রিটিশ-বাংলাদেশী হুজ’হু ও অনলাইন পোর্টাল সিলেট মিরর ডটকম সম্পাদক আব্দুল করিম গণি, জগন্নাথপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার এনামুল হক রেনু, জগন্নাথপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আনা, বর্তমান সহ-সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, সদস্য আলী আহমদ, সাংবাদিক জুয়েল আহমদ, আমিনুল হক সিপন, রেজুওয়ান কোরেশীসহ উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও নানা মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার শান্তি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

শীর্ষ সংবাদ এর আরও খবর
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top