logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস
  3. গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে ইউকে কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে ইউকে কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২৪, ৪:৩৩:৩৫

■ লন্ডন থেকে মির্জা আবুল কাসেম ■

নতুন প্রজন্মকে পবিত্র কোরআন চর্চায় অনুপ্রাণিত এবং শুদ্ধ উচ্চারণে পড়ার লক্ষ্যে ব্রিটেনে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ইউকে কেরাত প্রতিযোগিতা। প্রতিযোগিতাটির আয়োজন করেছিল গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে।

গত ২৪ মার্চ পূর্ব লন্ডনের ড্রিম ব্যাঙ্কেটিং হলে কেরাত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার শাহজাহানের সভাপতিত্বে জেনারেল সেক্রেটারি তারেক রহমান ছানু এবং জয়েন্ট সেক্রেটারি রায়হান উদ্দিনের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্না।

এরপর চেয়ারম্যান আনোয়ার শাহজাহানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে চ‚ড়ান্ত পর্ব শুরু হয়। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টফেরি কমিউনিটি মসজিদ ইস্ট লন্ডনের ইমাম আব্দুল বাছির, তালিমুল কোরআন মেরিল্যান্ড স্টার্টফোর্ট মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ জাকারিয়া এবং ইকরা একাডেমি লন্ডনের ইমাম হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্না।

কেরাত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে যাঁরা অংশগ্রহণ করেন, তাঁরা হলেন হাফিজ তালহা রহমান, তামজিদ আল কাদির, আদিয়ান রহমান, আরিজ আমিন, ইসমাইল আহমদ, মোয়াম্মার ইমতিয়াজ, আবির ইসলাম, আজহার হোসেন, মুছা সৈয়দ আহমদ, শাহওয়ার ইমতিয়াজ, ইয়াছিন হোসেন ও রেদওয়ান মাহমুদ।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন হাফিজ তালহা রহমান, দ্বিতীয় তামজিদ আল কাদির এবং তৃতীয় আদিয়ান রহমান।
অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষে বক্তব্য রাখেন কেরাত প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক ও সোশ্যাল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, ট্রেজারার সাইফুল ইসলাম এবং স্পন্সর, ড্রিম ব্যাঙ্কেটিং হলের পরিচালক তোফাজ্জল আলম।

এ সময় প্রতিযোগীদের সনদ এবং বিজয়ীদের ক্রেস্ট প্রদান করা হয়। এতে সোশ্যাল ট্রাস্ট ইউকের বোর্ড অব ম্যানেজমেন্ট এবং নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আনোয়ার শাহজাহান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, ভাইস চেয়ারম্যান আতিকুর রহমান সেফার, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সালেহ আহমদ, জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানু, জয়েন্ট সেক্রেটারি রায়হান উদ্দিন, ট্রেজারার সাইফুল ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারি হাবিবুর রহমান, মেম্বারশিপ সেক্রেটারি আমির হোসেন, কালচারাল সেক্রেটারি মুফিজুর রহমান চৌধুরী একলিল, এডুকেশন সেক্রেটারি আব্দুল বাছিত, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি সোহেল আহমদ চৌধুরী, স্পোর্টস সেক্রেটারি কবির আহমদ, ইসি মেম্বার মোহাম্মদ আব্দুল মতিন, ইসি মেম্বার মোহাম্মদ সুলতান আহমদ, ইসি মেম্বার মুহিবুল হক, ইসি মেম্বার সুহেল আহমদ, বোর্ড মেম্বার ও কথাসাহিত্যিক রুহুল আমিন রুহেল, বোর্ড মেম্বার মাহমুদুর রহমান শানুর, বোর্ড মেম্বার সাব্বির আহমদ সাহেদ, বোর্ড মেম্বার রোমান আহমদ চৌধুরী, বোর্ড মেম্বার মো: মোস্তাক আহমদ হেলাল, বোর্ড মেম্বার সুহেল আহমদ, বোর্ড মেম্বার মো: মুকিতুর রহমান মুকিত প্রমুখ।

কেরাত প্রতিযোগিতায় কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের সভাপতি ইমদাদ হোসেন টিপু, সাধারণ সম্পাদক মাসুক উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক আব্দুল বাছির, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, আই অন টিভির চিফ রিপোর্টার আব্দুল কাদির চৌধুরী মুরাদ, এন টিভি ইউরোপের সিনিয়র রিপোর্টার কয়েছ আহমদ রোহেল, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডসের ট্রেজারার মিকাইল চৌধুরী, ইসি মেম্বার ইতোয়ার হোসেন মুজিব, সাবেক মেম্বারশিপ সেক্রেটারি আব্দুল কাদির, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সহসাধারণ সম্পাদক শাহ আলম কাসেম, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের সাবেক বোর্ড মেম্বার কবির আহমদ বাদশা, সদস্য সাদেক আহমদ, তপু শেখ, আব্দুর রহিম, সৈয়দ ইমরান আহমদ প্রমুখ।

প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সোশ্যাল ট্রাস্ট ইউকের পক্ষ থেকে কেরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানানো হয়। কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়া, সদস্য নুরুল ইসলাম, আতিকুর রহমান শেফার, হাবিবুর রহমান, আব্দুল বাছিত, মোহাম্মদ সিরাজুল ইসলাম ও মুহিবুল হক।

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের এমন উদ্যোগের ভ‚য়সী প্রশংসা করে অতিথিরা বলেন, পবিত্র কোরআন পূর্ণাঙ্গ একটি জীবনব্যবস্থা। ভালো একজন মুসলমানের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের আদর্শ অনুসরণ করা জরুরি।

প্রবাস এর আরও খবর
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top