logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. হবিগঞ্জ
  3. বজ্রপাতের শব্দে নদীতে পড়ে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বজ্রপাতের শব্দে নদীতে পড়ে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৬, ৭:১৬:৩১

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সময় নদীতে পড়ে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে সুতাং নদী থেকে মত সাদেক মিয়ার (২৮) লাশ উদ্ধার করা হয়।

এর আগে বুধবার বিকাল ৪টার দিকে হাওড় থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতের শব্দে নৌকা থেকে নদীতে পড়ে তিনি নিখোঁজ হন।

মৃত সাদেক মিয়া লাখাই উপজেলার নোয়াগাঁও গ্রামের মোজাম্মিল মিয়ার ছেলে।

বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফারুক বলেন, সকাল থেকে ডুবুরি দল সাদেককে উদ্ধারের চেষ্টা চালায়। দুপুর ১টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নদীতে মানুষের মতো কিছু ভাসতে দেখেন স্থানীয়রা। পরে সেখানে গিয়ে তারা নিখোঁজ সাদেকের লাশ শনাক্ত করেন।

সাদেকের ভাই ফরাশ মিয়া জানান, কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হলে তারা দ্রুত নৌকা চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সাদেক মিয়া নৌকার মাথায় বসে একটি অ্যালুমিনিয়ামের পাত্র মাথায় দিয়ে বসেছিল। হঠাৎ বজ্রপাতের প্রচণ্ড শব্দে তিনি নদীতে পড়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে সাদেক ও ফরাশ জমি থেকে ধান আনতে হাওড়ে যান। কিছুক্ষণ পরই হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হলে তারা নৌকাযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় বজ্রপাতের শব্দ শুনে সাদেক মিয়া নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে গ্রামের লোকজন ও লাখাই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

লাখাই থানার ওসি শরীফ আহমেদ বলেন, নিখোঁজ সাদেক মিয়ার লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

হবিগঞ্জ এর আরও খবর
চুনারুঘাটে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

চুনারুঘাটে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল
বজ্রপাতের শব্দে নদীতে পড়ে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
বজ্রপাতের শব্দে নদীতে পড়ে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
চীন ছাড়লেন ট্রাম্প, কী পেলেন কী দিলেন
চীন ছাড়লেন ট্রাম্প, কী পেলেন কী দিলেন
‘দ্য ব্যাটম্যান ২’ সিনেমায় যোগ দিচ্ছেন ‘ব্ল্যাক উইডো’ খ্যাত স্কারলেট
‘দ্য ব্যাটম্যান ২’ সিনেমায় যোগ দিচ্ছেন ‘ব্ল্যাক উইডো’ খ্যাত স্কারলেট
কুরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’
কুরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’
নারীদের হাড় দুর্বল হওয়ার বয়স, কারণ ও প্রতিকার কী
নারীদের হাড় দুর্বল হওয়ার বয়স, কারণ ও প্রতিকার কী
মধ্যপ্রদেশে ভোজশালা মন্দির–কামাল মাওলানা মসজিদ কমপ্লেক্সকে মন্দির ঘোষণা
মধ্যপ্রদেশে ভোজশালা মন্দির–কামাল মাওলানা মসজিদ কমপ্লেক্সকে মন্দির ঘোষণা
<span style='color:#ff0000;font-size:16px;'>হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি</span> <br> হামে আক্রান্ত ৯৫ শতাংশ শিশু সুস্থ হয়ে উঠছে
হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি
হামে আক্রান্ত ৯৫ শতাংশ শিশু সুস্থ হয়ে উঠছে
প্রধানমন্ত্রীকে নিয়ে রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার, যা জানা গেল
প্রধানমন্ত্রীকে নিয়ে রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার, যা জানা গেল
ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ
ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ
ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন
দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন
ইসরাইলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ
ইসরাইলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top