logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. হবিগঞ্জ
  3. প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি

প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি


প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৬, ১:৫৯:৩৫

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাংলা সাহিত্যের প্রখ্যাত বহুভাষাবিদ, পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে হবিগঞ্জের বাহুবলে একটি সড়কের নামকরণের দাবি জানানো হয়েছে।

ড. সৈয়দ মুজতবা আলীর স্মৃতি সংরক্ষণ, গবেষণা এবং তার আদর্শ প্রচারের লক্ষ্যে ‘ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদ’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে দাবি জানানো হয়।

শনিবার (২০ জুন) বিকালে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পরিষদের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক ও বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সদস্য সচিব, লেখক ও গবেষক সৈয়দ আনোয়ার আবদুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও উজ্জ্বল রায় বলেন, ‘ড. সৈয়দ মুজতবা আলী শুধু বাহুবল বা হবিগঞ্জের নয়, তিনি সমগ্র বাংলা সাহিত্যের গর্ব। তার স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাহুবলের একটি সড়ক তার নামে নামকরণ এবং বাহুবল পাবলিক লাইব্রেরিতে ‘মুজতবা কর্নার’ স্থাপনের উদ্যোগ নেওয়া যেতে পারে। এর মাধ্যমে আগামী প্রজন্ম তার জীবন, সাহিত্যকর্ম ও চিন্তাধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।’

তিনি আরও বলেন, ‘ড. মুজতবা আলীর সাহিত্য, মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা আমাদের সমাজকে সমৃদ্ধ করেছে। তার স্মৃতি সংরক্ষণে স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য আব্দুর রকিব, আব্দুল আওয়াল তহবিলদার সবুজ, নূরুল ইসলাম মনি, জালাল উদ্দিন রুমি, এম শামসুদ্দিন, পংকজ কান্তি গোপ টিটু, আব্দুল কাদির চৌধুরী বাবুল, সৈয়দ নূরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ড. সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। তার সাহিত্যকর্ম, মানবতাবাদী চিন্তা ও অসাম্প্রদায়িক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং তার স্মৃতি সংরক্ষণে পরিষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

এ সময় পরিষদের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক পরিকল্পনা এবং ড. মুজতবা আলীর জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে সদস্যদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাহুবল উপজেলা সদরের একটি গুরুত্বপূর্ণ সড়ক ড. সৈয়দ মুজতবা আলীর নামে নামকরণের প্রস্তাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

হবিগঞ্জ এর আরও খবর
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা

হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা

থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী

থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top