logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. হবিগঞ্জ
  3. হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন

হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন

প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৫, ৮:৩৭:৪৩

হবিগঞ্জে গৌরাঙ্গ দাশ চৌধুরী নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় আজিম হোসেন খান ওরফে সোহাগ (৪০) নামে অপর এক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৯ মে) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) একেএম কামাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।

সাজার আদেশপ্রাপ্ত আজিম হোসেন খান ওরফে সোহাগ হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ গ্রামের রানা মিয়ার ছেলে এবং জেলা সদরে বেবিস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী।

আদালতের পেশকার তপন সিংহ বাংলানিউজকে জানান, রায়ে সোহাগকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি রায় ঘোষণার সময় পলাতক ছিলেন ও তারা মিয়া নামে অপর আসামি বিচার চলাকালে মৃত্যুবরণ করায় তাকে অব্যাহতি দেওয়া হয়।

রায়ের বরাত দিয়ে পেশকার জানান, ২০১৮ সালের ২৬ জুলাই রাতে বেবীস্ট্যান্ড এলাকার সোমা স্টোরের মালিক গৌরাঙ্গ দাশ নিখোঁজ হন। এর দুইদিন পর জেলার চুনারুঘাট পৌর এলাকায় খোয়াই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের ভাই আইনজীবী গোপাল দাস চৌধুরী অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

পিবিআই এ মামলার তদন্ত শেষে সোহাগ ও তারাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয়। পরে সোহাগ গ্রেপ্তার হলে আদালতে ১৬৪ ধারার জবানবন্দি দিয়ে জানান, তারা সেদিন রাত ৯টা ৫০ মিনিটে গৌরাঙ্গকে অপহরণ করে মাইক্রোবাসে করে আখাউড়ার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। পথে চিৎকার দেওয়ায় হাত-পা বেঁধে মুখে স্কচটেপ পেঁচিয়ে দিয়ে তাকে খোয়াই নদীতে ফেলে দেওয়া হয়। তবে পরবর্তীতে সোহাগ জামিন পেয়ে আত্মগোপনে চলে যান।

রাষ ঘোষণার সময় মামলার বাদী ও আইনজীবী রাজ গোপাল দাস চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, দণ্ডবিধির ৩০৪ ধারায় অভিযোগ গঠন করে আসামিকে এ ধারার সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে।

হবিগঞ্জ এর আরও খবর
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

মাধবপুরে বাস–তেলবাহী যানের সংঘর্ষে নিহত ১, আহত ২০

মাধবপুরে বাস–তেলবাহী যানের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top