logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. লাইফস্টাইল
3. শীতে সুস্থ থাকতে খাবেন যেসব খাবার

শীতে সুস্থ থাকতে খাবেন যেসব খাবার

প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৪, ৯:২৮:১১

শীতকালকে অনেকেই পছন্দ করেন আবার অনেকে অপছন্দও করে থাকেন। তবে যারা অল্প ঠান্ডাতেই কাবু হয়ে যান তারা মূলত অপছন্দ করে থাকেন। বিশেষত বয়স্ক মানুষজন তো বটেই। তার ওপর ঠান্ডা লেগে সর্দিকাশি, গলা ব্যথা তো আছেই। পুষ্টিবিদরা বলছেন, শীতের বিভিন্ন সবজি এবং খাবারের পুষ্টিগুণেই লুকিয়ে থাকে সুস্থ থাকার চাবিকাঠি।

পুষ্টিবিদ কিরণ সোনির কথায়, শীতই হল বিভিন্ন ধরনের খাবার খাওয়ার আদর্শ সময়। বিভিন্ন ধরনের খাবারের সঠিক সমন্বয় নানা অসুখবিসুখ থেকে শরীরকে রক্ষা করতে পারে। ত্বক ভাল রাখতেও সাহায্য করে। ঠান্ডাকে কাবু করতে হলে সঠিক খাবার বাছাই এবং তা সঠিক পরিমাণে খাওয়া দরকার।

খাদ্যতালিকায় কী কী থাকা দরকার?

স্বাস্থ্যকর ফ্যাট: বিভিন্ন ধরনের বাদাম, যেমন আখরোট, পেস্তা, কাঠবাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট। এ ছাড়া বিভিন্ন সবজির বীজ, তিসি, সাদা তিলেও মেলে স্বাস্থ্যকর ফ্যাট, যা গা গরম রাখার জন্য এবং শরীর সুস্থ রাখতে ভীষণ জরুরি।

পানীয়: শীতের দিনে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এবং গা গরম রাখতে বেছে নিতে পারেন বিভিন্ন রকম ভেষজ চা। এই চায়ে চা-পাতা থাকে না। বদলে আদা, হলুদ, তুলসী, মধু, লবঙ্গের মতো বিভিন্ন রকম উপকরণ দিয়ে বিভিন্ন ধরনের চা করা হয়। আদা শীতে গা গরম রাখতে সাহায্য করে। তুলসীর হরেক গুণ। সর্দিকাশি, ছোটখাটো রোগবালাই দূর রাখতে সাহায্য করে। নিয়ম করে সকাল-সন্ধ্যা ২ কাপ ভেষজ চায়ে চুমুক দিলে শরীর থাকবে তরতাজা। খেতে পারেন হলুদ দুধও। ঠান্ডায় জবুথবু হয়ে গেলে এক গ্লাস গরম দুধ যেমন শরীরকে আরাম দেবে, তেমনই হলুদ দুধের গুণে বশে থাকবে রোগবালাই। হলুদে থাকে অ্যান্টি-অক্সিড্যান্ট, পলিফেনল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। যা শরীর সুস্থ রাখতে, ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে সহায়ক। জলের ঘাটতি দূর করবে এবং শরীরও গরম থাকবে রকমারি স্যুপ এবং স্টুতে। প্রোটিন জাতীয় খাবার খেলে শরীর গরম থাকে। মুরগির মাংস, ডাল, মাশরুম দিয়ে স্যুপ বানিয়ে নিতে পারেন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কী খাবেন?

আদা-রসুন: ভারতীয় হেঁশেলে রান্নায় মশলা হিসাবে আদা এবং রসুন ব্যবহার হয়। শরীর গরম রাখতে যেমন এই উপাদান কার্যকর তেমনই এতে থাকা অ্যান্টি ব্যাক্টিরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।

ফল: শীতের দিনের অন্যতম জনপ্রিয় ফল কমলালেবু। যে কোনো লেবুতেই প্রচুর ভিটামিন সি থাকে। যা রোগবালাই দূর রাখতে সাহায্য করে।

হলুদ: হলুদের মধ্যে কারকিউমিন নামক যে উপাদান রয়েছে তা একাধিক রোগ প্রতিরোধে সহায়ক। লিভার ভাল রাখতেও হলুদের ভূমিকা রয়েছে। এতে রয়েছে ফোলেট, নিয়াসিন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, ভিটামিন কে, ভিটামিন ই, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ভিটামিন সি।

আর কী খাওয়া দরকার

প্রোটিন: প্রাণিজ প্রোটিন খেলে মুরগির মাংস, ডিম, মাছ এবং উদ্ভিজ্জ প্রোটিন খেলে সয়াবিন, বিভিন্ন ডালশস্য বেছে নেওয়া যেতে পারে। শরীর ভাল রাখতে খাবার পাতে প্রোটিন থাকা অত্যাবশ্যক। প্রোটিন খাবার শীতের দিন শরীর গরম রাখতেও সহায়ক।

এর সঙ্গে পরিমাণমতো কার্বোহাইড্রেট, ভিটামিন এবং খনিজে সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদ, যা পাওয়া যায় বিভিন্ন দানাশস্য যেমন চাল, গম, রাগি ইত্যাদিতে। এ ছাড়া খেতে হবে শাক এবং সবজি।

সূত্র: আনন্দবাজার।

লাইফস্টাইল এর আরও খবর
প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি ভেষজ, জটিল রোগ থেকে মিলবে সুরক্ষা

প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি ভেষজ, জটিল রোগ থেকে মিলবে সুরক্ষা

গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ

গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ

নারীদের হাড় দুর্বল হওয়ার বয়স, কারণ ও প্রতিকার কী

নারীদের হাড় দুর্বল হওয়ার বয়স, কারণ ও প্রতিকার কী

দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন

দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন

সর্বশেষ সংবাদ
সিলেটে ওয়ার্ল্ড ভিশন’র প্রি-প্রাইমারি শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
সিলেটে ওয়ার্ল্ড ভিশন’র প্রি-প্রাইমারি শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র ১৭তম  প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত
ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র ১৭তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত
সিলেটে অধিকার’র নেটওয়ার্ক সভায় বক্তারা
বিচারহীনতার কারণেই সমাজে অন্যায় ও অপকর্ম বাড়ছে
সিলেটে অধিকার’র নেটওয়ার্ক সভায় বক্তারা
বিচারহীনতার কারণেই সমাজে অন্যায় ও অপকর্ম বাড়ছে
গৌরবের যাত্রা ও সাফল্যের এক অনন্য মাইলফলক
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান ১৭ নভেম্বর
গৌরবের যাত্রা ও সাফল্যের এক অনন্য মাইলফলক
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান ১৭ নভেম্বর
এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫
পল্লবী চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চায়
এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫
পল্লবী চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চায়
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার এজিএম-২০২৬ অনুষ্ঠিত
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার এজিএম-২০২৬ অনুষ্ঠিত
জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন
জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন
সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী
পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত
পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত
সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য–অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য–অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top