logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সাহিত্য ও সংস্কৃতি
3. ‘এই পদ্মা এই মেঘনা’ গানের আবু জাফর আর নেই

‘এই পদ্মা এই মেঘনা’ গানের আবু জাফর আর নেই

প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৪, ৯:২৮:১৬

‘এই পদ্মা এই মেঘনা’, ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’-সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গানের গীতিকার ও সুরকার আবু জাফর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে তিনটার দিকে মৃত্যু হয়েছে তার।

প্রখ্যাত এ গীতিকার-সুরকারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেশের বরেণ্য আরেক গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার।

আবু জাফরের নামাজে জানাজার ব্যাপারে মিল্টন খন্দকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, তার মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়ি নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সম্ভবত ঢাকায় কোনো জানাজা হবে না আবু জাফর স্যারের। তবে গ্রামে খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি, কুষ্টিয়া সরকারি কলেজে হয়তো জানাজা হবে একটি। আর তার গ্রামের কবরস্থানে সমাহিত করা হবে।

এর আগে গত ৪ ডিসেম্বর জানা যায়, বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন আবু জাফর। পরে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সিসিইউতে ছিলেন। এ অবস্থায় একদিন পরই তার মৃত্যুর খবর ভেসে এলো।

আবু জাফর ছিলেন একাধারে একজন গীতিকার, সুরকার, কবি ও সংগীতশল্পী। এছাড়া পেশাগত জীবনে একজন শিক্ষক ছিলেন। চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি।

কুষ্টিয়ার কুমারকালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর গ্রামে জন্ম গীতিকার আবু জাফরের। বাবা খোন্দকার মো. জমির উদ্দিন। এ গীতিকার রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের একজন নিয়মিত সংগীতশিল্পী ও গীতিকার ছিলেন।

আবু জাফরের লেখা দেশাত্মবোধক ও আধুনিক গান ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তার রচিত একাধিক কালজয়ী গানের মধ্যে উল্লেখযোগ্য ‘এই পদ্মা এই মেঘনা’। নিজের লেখা ও সুর করা অধিকাংশ গানে তিনি নিজেই কণ্ঠ দিয়েছেন। কখনো আবার সাবেক স্ত্রী ফরিদা পারভীনও কণ্ঠ দিয়েছেন তার সঙ্গে।

এছাড়া আবু জাফরের বিখ্যাত গানের মধ্যে ‘এই পদ্মা এই মেঘনা’ গানটি বিবিসি জরিপে সর্বকালের সেরা ২০ গানের তালিকায় জায়গা করে নিয়েছিল। রচিত অন্যান্য সংগীতের মধ্যে রয়েছে ‘তোমরা ভুলেই গেছো মল্লিকাদির নাম’, ‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে’, ‘আমি হেলেন কিংবা মমতাজকে দেখিনি’, ‘তুমি রাত আমি রাতজাগা পাখি’

গান রেখার বাইরে বইও লিখেছেন আবু জাফর। তার লেখা বইয়ের মধ্যে উল্লেখেযোগ্য ‘রাত্রি পুরোনো দিন’ (কাব্য), ‘বাজারে দুর্নাম তবু তুমিই সর্বস্ব’ (কাব্য), ‘বিপ্লবোত্তর সোভিয়েত কবিতা’ (অনুবাদ কাব্য)।

সাহিত্য ও সংস্কৃতি এর আরও খবর
বিজয় দিবস

বিজয় দিবস

যুক্তরাজ্যের ত্রয়োদশ বইমেলার প্রথম দিন
উপচেপড়া উপস্থিতিতে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ

যুক্তরাজ্যের ত্রয়োদশ বইমেলার প্রথম দিন
উপচেপড়া উপস্থিতিতে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ

নজরুলের কবিতা-সঙ্গীতজুড়েই অন্যায়ের প্রতিবাদ-দেশপ্রেম: মোস্তফা সরয়ার ফারুকী

নজরুলের কবিতা-সঙ্গীতজুড়েই অন্যায়ের প্রতিবাদ-দেশপ্রেম: মোস্তফা সরয়ার ফারুকী

টরন্টোয় ঘাসফড়িং-এর সাহিত্য আড্ডা

টরন্টোয় ঘাসফড়িং-এর সাহিত্য আড্ডা

সর্বশেষ সংবাদ
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
দায়িত্ব বাড়ল উপদেষ্টা জাহেদ উর রহমানের, পেলেন আরও দুই মন্ত্রণালয়
দায়িত্ব বাড়ল উপদেষ্টা জাহেদ উর রহমানের, পেলেন আরও দুই মন্ত্রণালয়
সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান
সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান
২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন
২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন
গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি
গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি
শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ
শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ
লন্ডনের দি আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসীন আলী
লন্ডনের দি আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসীন আলী
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top