logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. হবিগঞ্জ
  3. অভিযোগ আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে
    মামলা করায় জামায়াত কর্মীকে কুপিয়ে জখম করলো আসামিরা

অভিযোগ আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে
মামলা করায় জামায়াত কর্মীকে কুপিয়ে জখম করলো আসামিরা

প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৪, ৮:২৯:০২

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলার বাদী জামায়াত কর্মী মোহাম্মদ মুশাহিদকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে আসামি আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরতলির আলমপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ আহত মুশাহিদকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

আহতের পরিবার জানায়, হবিগঞ্জ শহরের তিনকোণা পুকুর এলাকায় গত ৪ আগস্ট দুপুরে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় মামলার বাদী মুশাহিদসহ অর্ধশতাধিক লোক গুলিবিদ্ধ ও আহত হয়। পরে হামলা করে ছাত্র-জনতাকে আহত করার অভিযোগে হবিগঞ্জ সদর থানায় গত ৮ সেপ্টেম্বর মামলা করে আহত জামায়াত কর্মী মুশাহিদ।

মামলায় যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ সামছুল হক, আওয়ামী লীগ নেতা কাশেম, সাইদুর, মহিবুর রহমান মাহি, কাওসার মিয়া, আব্দু সালাম, আব্দুল জলিল, তোফাজ্জল মিয়াসহ ৫৬ জনকে আসামি করা হয়।

এ মামলার জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় মামলার বাদী মুশাহিদ শহরে আসার পথে আলমপুর মসজিদের সামনে আসামিরা তাকে অবরুদ্ধ করে। পরে আসামি কাশেম মিয়া, কাওসার মিয়া, আব্দু সালাম, আব্দুল জলিল, তোফাজ্জল মিয়াসহ ১৫-১৬ জন তাকে উঠিয়ে নিয়ে আলমপুর গ্রামের আসামি আওয়ামী লীগ নেতার বাড়িতে নিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে বানিয়াচং থানায় খবর দিলে পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে।

বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আওয়াল জানান, এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে পুলিশ।

হবিগঞ্জ পৌর জামায়াতের আমির ও মুশাহিদের ভাই আতিকুল ইসলাম সোহাগ বলেন, ‘এখনও যদি খুনি হাসিনার দোসররা মামলার বাদীকে কুপিয়ে হত্যার চেষ্টা করে তাহলে আমরা বিচার পাবো কোথায়?’ তিনি হামলাকারী আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারসহ কঠিন আইনি ব্যবস্থার দাবি জানান।

হবিগঞ্জ এর আরও খবর
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা

হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা

প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি

প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি

থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী

থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top