logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়ছর এম আহমেদ

সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়ছর এম আহমেদ


প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৪, ৯:০০:২০

জগন্নাথপুরে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে জগন্নাথপুর পৌর শহরের পৌর পয়েন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

এসম তাঁর সঙ্গে আসা যুক্তরাজ্য বিএনপির শতাধিক নেতাকর্মী সংবর্ধিত হন। সকাল থেকে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে তাকে বরণ করতে খন্ড খন্ড মিছিল নিয়ে সংবর্ধনা স্হলে সমবেত হন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিকেল ৪ টায় জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদের যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সুনামগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাসুক উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেরেনুর আলী, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপি সহ সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল।

সংবর্ধিত অতিথি মধ্যে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি নেতা মিসবাহুজ্জামন সুহেল, সুজাতুর রেজা, মুজিবুর রহমান, ফেরদৌস আলম, আব্দুল মতিন লাকি, সাবেক ছাত্রনেতা রাজু আহমেদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেন, আপনারা জানেন স্বৈরাচারি শেখ হাসিনা সরকারের শাসনামলে আমার স্বামী আপনাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীসহ অসংখ্য বিএনপি নেতাকর্মী গুম হয়েছে। খুন হামলা মামলায় নির্যাতনের শিকার হয়েছে লাখো জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মী। বর্তমান সরকারের কাছে আমরা জোরদাবি জানাই বিগত সরকারের শাসনামলে গুম হওয়া আমার স্বামীসহ সকল নেতাকর্মীদের খুঁজে বের করে স্বজনের কাছে ফিরিয়ে দিতে।

সংবর্ধিত অতিথির বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, আমি আপনাদের সন্তান গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে অতীষ্ঠ ছিলাম। আজ এক যুগ পর আপনাদের পাশে এসেছি। এ অনুভূতি অন্যরকম। তিনি বলেন, গত এক যুগ ধরে আত্বীয় স্বজন পরিবারের সদস্যদের দেখতে আসতে পারি নি। মামলা হামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হয়েছিল। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রাম ও ছাত্র জনতার অভূত্থানে খুনি শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আগামীতে আমরা তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। জগন্নাথপুরের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

তিনি বলেন আমি আপনাদের সন্তান হিসেবে সব সময় আপনাদের পাশে ছিলাম এবং আগামীতে থাকব। যুক্তরাজ্য বিএনপির টানা তিনবার সাধারণ সম্পাদক হলেও তিনি নিজেকে বিএনপির একজন কর্মী মনে করেন উল্লেখ করে বলেন, দেশের বাহিরে থাকলেও একটি মূর্হূতের জন্য জগন্নাথপুরতথা সুনামগঞ্জের মানুষকে ভুলতে পারিনি। আমি কাজ করতে চাই আপনাদের জন্য। এজন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

সুনামগঞ্জ এর আরও খবর
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান

নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান

সুনামগঞ্জ সীমান্তে ২৪ বিস্ফোরক দ্রব্য উদ্ধার

সুনামগঞ্জ সীমান্তে ২৪ বিস্ফোরক দ্রব্য উদ্ধার

<span style='color:#ff0000;font-size:16px;'>বিএনপি’র প্রার্থী ঘোষণা</span> <br> সুনামগঞ্জ -১ এ-আনিসুল, সুনামগঞ্জ -৩ এ কয়ছর,সুনামগঞ্জ -৫  মিলন

বিএনপি’র প্রার্থী ঘোষণা
সুনামগঞ্জ -১ এ-আনিসুল, সুনামগঞ্জ -৩ এ কয়ছর,সুনামগঞ্জ -৫  মিলন

টাঙ্গুয়ার হাওরগামী বাস খাদে, মা-মেয়ে নিহত

টাঙ্গুয়ার হাওরগামী বাস খাদে, মা-মেয়ে নিহত

সর্বশেষ সংবাদ
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
কুষ্টিয়ায় সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
কুষ্টিয়ায় সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩
মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩
<span style='color:#ff0000;font-size:16px;'>ঢাকা-১৭</span> <br> তারেক রহমান এগিয়ে
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
দেশে ভোট উৎসব শুরু
দেশে ভোট উৎসব শুরু
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top