logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. জগন্নাথ বিশ্ববিদ্যালয়
    প্রকাশ্যে এসে শিবির সভাপতি বললেন ‘আমাদের বিষয়ে ভিসি-ট্রেজারার সবাই জানতেন’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশ্যে এসে শিবির সভাপতি বললেন ‘আমাদের বিষয়ে ভিসি-ট্রেজারার সবাই জানতেন’


প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৪, ৭:৫৪:৫৭

জবি প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পর এবার প্রকাশ্যে এসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক।

শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামে এক ফেসবুক পেজে প্রচার সম্পাদক মো. ইব্রাহীম আলীর স্বাক্ষরিত একটি বিবৃতি প্রকাশ করা হয়।

যৌথ বিবৃতিতে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেন ও সেক্রেটারি আসাদুল ইসলাম একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট দাবি করে প্রতিবাদ জানিয়েছেন।

জানা যায়, শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে থাকা ইকবাল হোসেন বিশ্ববিদ্যালয়ের ২০১৫ -১৬ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ও সেক্রেটারি আসাদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে দৈনিক সংবাদ পত্রিকার অনলাইনে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়: গোপনেই সব দখল নিতে মরিয়া শিবির’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

যৌথ বিবৃতিতে শিবিরের দুই নেতা প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বলেন, ‘সাধারণ ছাত্রদের শিবির ট্যাগ দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে সেটি একটি চরম মিথ্যাচার। আওয়ামী শাসনামলে ছাত্রশিবির ছাত্রলীগ কর্তৃক ক্যাম্পাসে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে ছাত্রশিবিরের ভাইদের কোণঠাসা করে রাখা হয়েছে। মামলা হামলা দিয়ে শিবিরের জনশক্তিকে হয়রানি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখার অনেক দায়িত্বশীল ভাইয়ের অবৈধভাবে ছাত্রত্ব বাতিল করা হয়েছে এবং অনেক ভাই ছাত্রলীগের রোষানলে পড়ে অনার্স-মাস্টার্স শেষ করতে পারেননি। সুতরাং সাধারণ ছাত্রদের শিবিরের কর্মীদের দ্বারা শিবির ট্যাগ দেওয়ার অভিযোগটি সম্পূর্ণ অযৌক্তিক এবং প্রকাশ্য মিথ্যাচার।’

বিবৃতিতে আরও বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন প্ল্যাটফর্ম নিয়েও শিবিরের নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্ত ছড়ানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটি ছিল একান্তই সাধারণ শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম। আন্দোলনে যারা সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তাদের দ্বারাই এই প্ল্যাটফর্মটি পরিচালিত হচ্ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন নামে যে প্ল্যাটফর্মটি আছে সেটি বিভাগভিত্তিক সকল শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত।’

তারা আরও বলেন, ‘অবকাশ ভবনের সাংস্কৃতিক সংগঠনগুলো নিয়েও মিথ্যা অভিযোগ আনা হয়েছে। অবকাশ ভবনের সকল সংগঠন তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী পরিচালিত। প্রত্যেক ক্লাবের নির্ধারিত নির্বাচনপদ্ধতির মাধ্যমেই তাদের প্রতিনিধি নির্বাচিত হন। সেখানে ছাত্রশিবিরের হস্তক্ষেপের প্রশ্ন তোলাটাই অযৌক্তিক।’

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেনের সঙ্গে মোবাইল ফোন আলাপে আত্মপ্রকাশের বিষয়ে জানতে চাইলে বলেন, ‘আমাদের এটা আসলে আত্মপ্রকাশ না, অনেক আগে থেকেই আমাদের কার্যক্রম চলছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি, ট্রেজারারসহ প্রশাসনের সকলেই আমাদের ব্যাপারে অবগত ছিলেন। আমাদের কমিটি বছরের শুরুতেই দেওয়া হয়। বাকিরাও খুব শিগগির সামনে আসবেন। আমরা তাদের নাম, সেশন, ডিপার্টমেন্টসহ কমিটির প্যাডে প্রকাশ করবো।’

শিক্ষাঙ্গন এর আরও খবর
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top