logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত


প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৬, ২:২৪:২১

২০২৫–২৬ অর্থবছরে জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের শিক্ষকদের জন্য গবেষণা মঞ্জুরির আওতায় গবেষণা প্রস্তাবনা আহ্বান করা হয়েছে। ‘গবেষণা মঞ্জুরি প্রদান সংক্রান্ত রেগুলেশন–২০১৯’-এর আওতায় সংশ্লিষ্ট বিষয়, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক বছর মেয়াদি গবেষণা প্রকল্পের জন্য নির্ধারিত ফরমে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা এর অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হতে হবে। তবে অন্য কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে গবেষণা প্রকল্প চলমান থাকলে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

গবেষণা প্রস্তাবনা একক অথবা যৌথ—উভয় ক্যাটাগরিতে জমা দেওয়া যাবে। তবে একই গবেষণা প্রকল্প একাধিক ক্যাটাগরিতে (একক বা যৌথ) জমা দেওয়া যাবে না। গবেষণা অনুদানের অর্থ ব্যয় ও প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় উল্লেখিত সব শর্ত ও নির্দেশনা অনুসরণ করতে হবে।

আবেদনকারীদের নির্ধারিত তথ্যছক পূরণ করে সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত এবং গত পাঁচ বছরে সম্পাদিত গবেষণা প্রকল্প বা প্রকাশনার তালিকা জমা দিতে হবে। একই সঙ্গে জানানো হয়েছে, যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একক গবেষণাকর্ম সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা এবং যৌথ গবেষণাকর্ম সর্বোচ্চ ৪ লাখ টাকার মধ্যে সম্পন্ন করতে হবে।

প্রকল্প প্রস্তাবনার সফট কপি মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটে সংশ্লিষ্ট ক্যাটাগরি অনুযায়ী research.grants@nu.ac.bd ই-মেইলে পাঠাতে হবে। পাশাপাশি আবেদনপত্রের চারটি কপি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির চেয়ারম্যান বা অধ্যক্ষ কর্তৃক অনুস্বাক্ষরিত করে ডিন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, রুম নম্বর–৫১০, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ঠিকানায় আগামী ৩১ জুলাই ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে।

গবেষণা প্রকল্পের আবেদনপত্র, তথ্যছক ও সংশ্লিষ্ট সব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং ‘NURG’ সাবমেন্যুতে পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।

শিক্ষাঙ্গন এর আরও খবর
টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন

কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top