logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. নতুন বছরে প্রথম-দ্বিতীয় ও ষষ্ঠ-সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম: শিক্ষামন্ত্রী

নতুন বছরে প্রথম-দ্বিতীয় ও ষষ্ঠ-সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম: শিক্ষামন্ত্রী

প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২২, ১১:১৩:২২

চাঁদপুর প্রতিনিধি : নতুন বছরে প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘নতুন বছরে প্রাথমিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে এবং মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। তাই এই শ্রেণির বইগুলো পরীক্ষামূলক সংস্করণ করছি। যদিও আমরা ২০২২ সালে পাইলটিং করেছি। কিন্তু তারপরও যেহেতু আমরা শিক্ষায় রূপান্তর ঘটাচ্ছি।’

মন্ত্রী আরও বলেন, ‘শিক্ষাক্রমে অনেক পরিবর্তন এসেছে আগের তুলনায়। কীভাবে পাঠদান করা হবে, কীভাবে মূল্যায়ন করা হবে। এ সবকিছুতে ব্যাপক পরিবর্তন এসেছে। সে জন্য পুরো ২০২৩ সাল নির্দিষ্ট শ্রেণির বইগুলো পরীক্ষামূলক সংস্করণ হিসেবে যাবে। সারা বছর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবার কাছ থেকে আমরা মতামত নেব। ২০২৪ সালে যে বইগুলো যাবে, সেখানে আমরা পরিমার্জন, সংযোজন, বিয়োজন করে নেব।’

পাঠ্যবইয়ে ভুলভ্রান্তি কমে আসছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘অতীতে কিছু বইয়ে অনেক ভুল থাকলেও তা আমরা কাজ করে সংশোধন করে দিয়েছি। আশা করি, এ বছর নতুন বইয়ে কোনো ভুল থাকবে না। তারপরও যদি কোথাও কোনো ভুল থেকে যায়, তা সঙ্গে সঙ্গে সংশোধন করা হবে।’

অনুষ্ঠানের শুরুতে ২০২৩ সালে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষামন্ত্রী
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যরাসহ আটটি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ২০২৩ সালে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষামন্ত্রী। এ ছাড়া অসুস্থ সাংবাদিকদের মধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করেন।

শিক্ষাঙ্গন এর আরও খবর
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top