logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. হবিগঞ্জ
  3. মায়ের স্বপ্নপূরণে হেলিকপ্টারে বরের বাড়ি গেলেন সুরভী

মায়ের স্বপ্নপূরণে হেলিকপ্টারে বরের বাড়ি গেলেন সুরভী

প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২২, ৮:০৬:৩১

ছবি:  মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বরের বাড়ি গেলেন কনে সুরভী।

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে মেয়ে যাবে বরের বাড়ি। তাক লাগিয়ে দেবেন সবাইকে! মায়ের সেই স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বরের বাড়ি গেলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গ্রামের তাছমিয়া আক্তার সুরভী।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গ্রামের ফুটবল মাঠে অবতরণ করে হেলিকপ্টার। তখন ফুটবল মাঠে চারিদিকে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো।

ছবি: অনুষ্ঠান শেষে কনেকে নিয়ে হেলিকপ্টারযোগে নিজ বাড়িতে চলে যান বর আব্দুল আহাদ।

এ সময় ভরগাঁও গ্রামের পর্তুগালপ্রবাসী আকলাছ মিয়ার মেয়ে সুরভী হেলিকপ্টারে চড়ে বিয়ের অনুষ্ঠানস্থল সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে যান। সেখানে হেলিপ্যাডে অবতরণ করে কনেবাহী হেলিকপ্টার। পরে অনুষ্ঠিত হয় বিয়ের আয়োজন।

অনুষ্ঠান শেষে কনেকে নিয়ে হেলিকপ্টারযোগে নিজ বাড়িতে চলে যান বর আব্দুল আহাদ। যুক্তরাজ্যপ্রবাসী বর আব্দুল আহাদ সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী আব্দুল ওয়াহিদের ছেলে।

জানা যায়, ওসমানীনগর উপজেলার তাজপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী আব্দুল ওয়াহিদের ২ ছেলে ও ৩ মেয়ে। পরিবারের বড় ছেলে আব্দুল আহাদের বিয়ের জন্য সপরিবারের এসেছেন বাংলাদেশে।

ছবি: নববধূর কানে কানে কিছু একটা বলছেন বর।

কনে হিসেবে নবীগঞ্জ উপজেলার ভরগাঁও গ্রামের পর্তুগালপ্রবাসী আকলাছ মিয়ার একমাত্র মেয়ে সুরভীকে পছন্দ হলে উভয় পরিবারের সম্মতিতে নির্ধারণ হয় দিন-তারিখ। গত ১৩ জুলাই কনে সুরভীর বাড়িতে সম্পন্ন হয় আকদ অনুষ্ঠান। বৃহস্পতিবার (৪ জুলাই) সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠানিকতা।

সুরভীর মা সুলতানা বেগম জানান, আমার একমাত্র মেয়ে সুরভী। অনেক দিনের স্বপ্ন ছিল মেয়ে স্বামীর বাড়িতে যাবে হেলিকপ্টারে চড়ে। বিয়ে হবে খুব ধুমধাম করে। আল্লাহ সেই ইচ্ছা পূরণ করেছেন। সুরভীর জন্য সবার কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাদের মেয়ে ও জামাইকে সুখে রাখেন।

এ প্রসঙ্গে সুরভীর চাচাতো ভাই দিনারপুর কলেজের প্রভাষক আলী আমজাদ বলেন, কনের মায়ের ইচ্ছার পরিপ্রেক্ষিতে সুরভীকে হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে বরের বাড়িতে। অত্যন্ত সুন্দরভাবে আমার বোন সুরভীর বিয়ে সম্পন্ন হয়।

হবিগঞ্জ এর আরও খবর
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

মাধবপুরে বাস–তেলবাহী যানের সংঘর্ষে নিহত ১, আহত ২০

মাধবপুরে বাস–তেলবাহী যানের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি

সর্বশেষ সংবাদ
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
<span style='color:#ff0000;font-size:16px;'>জুলাই হত্যাকাণ্ড</span> <br> হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top