logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. তথ্য ও প্রযুক্তি
  3. পরিবেশবান্ধব রাস্তা দেখাবে গুগল ম্যাপস

পরিবেশবান্ধব রাস্তা দেখাবে গুগল ম্যাপস

প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২১, ৮:৪৫:৩২

কার্বন নিঃসরণ এবং জলবায়ু পরিবর্তনের একটি বড় একটি উৎস হলো গাড়ি ও বিমান। বিষয়টি মাথায় রেখে গুগল ম্যাপস তার ব্যবহারকারীদের জন্য এমন ব্যবস্থা আনছে যেখানে ব্যবহারকারীরা ভালো একটি সিদ্ধান্ত নিতে পারে। গুগল ম্যাপস ও গুগল ফ্লাইটস এমন একটি ফিচার আনতে যাচ্ছে যেখানে জলবায়ু পরিবর্তনের সঙ্গে তাল রেখে ব্যবহারকারীকে ভ্রমণের পরামর্শ দেবে।

নতুন এই ফিচার অনুসারে ড্রাইভারকে সবচেয়ে সহজ রাস্তা দেখানোর জন্য গুগল ম্যাপস এমন রাস্তা দেখাবে যেটাতে জ্বালানি খরচ সবচেয়ে কম হবে। আর এই নতুন ফিচারটি চালু করার জন্য গুগল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরি বিভাগ থেকে উপাত্ত সংগ্রহ করেছে। বিভাগটি হিসেব করে দেখেছে, এই পরিবেশবান্ধব রাস্তা দেখানোর ফিচার যদি সফল হয় তাহলে প্রতি বছর অন্তত ১০ লক্ষাধিক টন কার্বন নিঃসরণ কমানো যাবে। গুগল জানায় এই হিসাব অনুসারে রাস্তা থেকে দুই লাখ গাড়ি সরানোর পরিমাণ কার্বন নিঃসরণ কমানো যাবে।

সিএনএন জানায়, এই ফিচার চালু হলে গুগল ম্যাপসে সবচেয়ে বেশি পরিবেশবান্ধব রাস্তাটিকে ডিসপ্লেতে ছোট সবুজ পাতাসহ দেখাবে। সেইসঙ্গে আরও দেখাবে সেই রাস্তার দৈর্ঘ্য কতো এবং সেই রাস্তা দিয়ে গেলে তার কী পরিমাণ জ্বালানি সাশ্রয় হবে।

গুগল জানায় জানায়, গাড়ির চাইতে মোটরবাইক অনেক বেশি পরিবেশবান্ধব। ম্যাপসে বাইক ডাইরেকশন ব্যবহারের হার আগের বছর বেড়েছে ৯৮ শতাংশ। এজন্য প্রতিষ্ঠানটি বাইক রাইডারদের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে লাইট নেভিগেশন নামে নতুন একটি ফিচার এনেছে। ফিচারটি সাইক্লিস্টদের রাস্তা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানাবে। ফিচারটি চালু হয়েছে মূলত একজন সাইক্লিস্টের অভিযোগের পর। তার অভিযোগের বিষয় ছিল ম্যাপে এরকম ঘন ঘন  দিক নির্দেশনার বিষয়টি আসলে বিরক্তিকর। বাইকাররা আসলে রাইডিংয়ের সময় ফোনটি হাতে রাখে না। এই ফিচারে স্ক্রিন চালু না রেখেই তারা গন্তব্য সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। সেই সঙ্গে সাইক্লিস্টরা তাদের যাত্রার অগ্রগতি এবং আনুমানিক সময়কাল সম্পর্কেও ধারণা নিতে পারবে।

এছাড়া গুগল ফ্লাইটসে কার্বন নিঃসরণ কমানোর জন্য যোগ করা হয়েছে মূল্য এবং যাত্রাকালের তথ্য। সেখান থেকে ব্যবহারকারীরা তাদের ফ্লাইটে কার্বন নিঃসরণের হার জানতে পারবে। তবে এই হিসেবটি ফ্লাইট এবং আসন হিসেবে বলে জানায় গুগল।

তথ্য ও প্রযুক্তি এর আরও খবর
চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা

চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা

ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top