logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. তথ্য ও প্রযুক্তি
  3. চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা

চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা

প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৬, ৬:৪৬:৫২

চ্যাটজিপিটির জন্য নতুন ডিফল্ট মডেল নিয়ে এসেছে ওপেনআই। আগের চেয়ে নির্ভুল তথ্য দিতে সক্ষম এ মডেলটি ব্যবহারকারীর পছন্দ ও প্রয়োজন অনুসারে দ্রুত ব্যক্তিগত সেবা নিশ্চিত করবে বলে দাবি কোম্পানিটির।

ওপেনএআইয়ের সাম্প্রতিক ‘জিপিটি-৫.৫’ মডেল উন্মোচনের রেশ কাটতে না কাটতেই চ্যাটজিপিটিতে ডিফল্ট হিসেবে ‘জিপিটি-৫.৫ ইনস্ট্যান্ট’ নামের মডেল আনল ওপেনএআই।

কোম্পানিটির অভ্যন্তরীণ তথ্য অনুসারে, এ নতুন সংস্করণটি ভুল তথ্য বা বিভ্রান্তিকর দাবি তৈরির হার প্রায় ৫২.৫ শতাংশ কমিয়েছে।

ব্যবহারকারীদের শনাক্ত করা তথ্যগত ভুল আলোচনার প্রেক্ষিতে পরীক্ষা করে দেখা গেছে, নতুন মডেলটি আগের চেয়ে ৩৭.৩ শতাংশ বেশি নির্ভুল তথ্য দিতে পারে।

একইসঙ্গে ওপেনআই বলেছে, নতুন মডেলটি আগের চেয়ে আরও সরাসরি ও সংক্ষিপ্ত উত্তর দেওয়ার জন্য তৈরি করা হলেও এতে চ্যাটজিপিটির সেই পরিচিত প্রাণবন্ত ও বন্ধুত্বপূর্ণ ভাব ধরে রাখা হয়েছে’।

এ মডেলে অপ্রয়োজনীয় ফলো-আপ প্রশ্ন করার প্রবণতা কমানো এবং ইমোজির ব্যবহার কিছুটা সীমিত করে উত্তরগুলোকে আরও পরিচ্ছন্ন রূপ দিয়েছে ওপেনএআই।

কারিগরি উন্নতির পাশাপাশি ফাইল সার্চ ও ব্যক্তিগত তথ্য ব্যবহারের ক্ষেত্রেও গতি বাড়ানো হয়েছে। এখন থেকে আপলোড করা ফাইল, জিমেইল অ্যাকাউন্ট ও আগের আলাপ থেকে তথ্য খুঁজে বের করতে কম সময় নেবে এ মডেল। ফলে ব্যবহারকারীদের একই তথ্য বারবার দেওয়ার প্রয়োজন কমে আসবে।

স্বচ্ছতা নিশ্চিতে ‘মেমোরি সোর্সেস’ নামের নতুন ফিচার চালু করছে ওপেনআই। যার মাধ্যমে ব্যবহারকারীরা দেখতে পাবেন ঠিক কোন তথ্যের ওপর ভিত্তি করে চ্যাটজিপিটি ব্যক্তিগত উত্তরগুলো তৈরি করছে। এতে অপ্রাসঙ্গিক বা পুরানো তথ্য মুছে ফেলা বা আপডেটের সুবিধাও থাকছে।

ওপেনআই বলেছে, “আপনি যদি কারো সঙ্গে চ্যাটিং শেয়ার করেন তবে সেখানে এ ‘মেমোরি সোর্সেস’ বা তথ্যের বিভিন্ন উৎস অন্য কেউ দেখতে পাবে না। আপনার মেমোরিতে কী তথ্য থাকবে তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতেই।

“আপনি চাইলে নির্দিষ্ট কোনো চ্যাটিং মুছে ফেলতে পারেন যেন সেটি আর রেফারেন্স হিসেবে ব্যবহৃত না হয় বা সেটিংস থেকে সংরক্ষিত তথ্য পরিবর্তন বা ডিলিট করতে পারেন। ‘টেম্পোরারি চ্যাট’ মোড ব্যবহারের সুযোগও থাকছে, যা আপনার পুরানো মেমোরি ব্যবহার করবে না বা নতুন করে কোনো তথ্য সংরক্ষণ করবে না।”

ফিচারটির বর্তমান সংস্করণে চ্যাটজিপিটি তার উত্তরের পেছনে ব্যবহৃত প্রতিটি তথ্যের উৎস সবসময় দেখাবে না। তবে ওপেনআই বলেছে, একে আরও বিস্তারিত ও সমৃদ্ধ করার কাজ তারা চালিয়ে যাচ্ছে।

জিপিটি-৫.৫ ইনস্ট্যান্ট-এর এ উন্নত পার্সোনালাইজেশন সুবিধাটি সবার আগে পাবেন ‘চ্যাটজিপিটি প্লাস’ ও ‘চ্যাটজিপিটি প্রো’ গ্রাহকরা। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফ্রি, গো, বিজনেস ও এন্টারপ্রাইজ ব্যবহারকারীরাও এ সুবিধা পেতে শুরু করবেন।”

ওপেনআই বলেছে, ওয়েব ও মোবাইল উভয় মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারী খুব ‘শিগগিরই’ মেমোরি সোর্সেস’ ফিচারটি ব্যবহারের সুযোগ পাবেন।

অন্যদিকে, জিপিটি-৫.৫ ইনস্ট্যান্ট মডেলটি মঙ্গলবার থেকেই পর্যায়ক্রমে সবার জন্য উন্মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

তথ্য ও প্রযুক্তি এর আরও খবর
ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ আয়োজনে নতুন ইতিহাসের পথে মেক্সিকো
বিশ্বকাপ আয়োজনে নতুন ইতিহাসের পথে মেক্সিকো
নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ, ওসি ক্লোজড
নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ, ওসি ক্লোজড
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু
শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের
লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের
দৈনিক রেমিট্যান্স আসছে হাজার কোটি টাকারও বেশি
দৈনিক রেমিট্যান্স আসছে হাজার কোটি টাকারও বেশি
তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী-এমপি ও শিশু রামিসার মৃত্যুতে সংসদে শোক
তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী-এমপি ও শিশু রামিসার মৃত্যুতে সংসদে শোক
রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা
রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা
প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী
প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
সংসদের বাজেট অধিবেশন শুরু
সংসদের বাজেট অধিবেশন শুরু
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top