logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. তথ্য ও প্রযুক্তি
  3. যেভাবে বাড়াবেন ল্যাপটপের ব্যাটারি লাইফ

যেভাবে বাড়াবেন ল্যাপটপের ব্যাটারি লাইফ

প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৪:২৫

ল্যাপটপ এখন বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। আধুনিক ল্যাপটপের ব্যাটারি ক্ষমতা অনেক বেশি। ফলে ঘণ্টার পর ঘণ্টা নিশ্চিন্তে কাজ করা যায়। কিছু কিছু ল্যাপটপ আছে যেগুলো একবার চার্জে ৮ ঘণ্টা পর্যন্ত চলে।

আপনার ল্যাপটপের ব্যাটারি ক্ষমতা যতই ভালো হোক না কেন, ঠিকভাবে যত্নসহকারে ব্যবহার না করলে কিছুদিন পরই সেটি আর টিকবে না। এজন্য কিছু বিষয় মেনে চলতে হবে। তাহলে দীর্ঘদিন ল্যাপটপের ব্যাটারি ভালো থাকবে।

মার্কিন কম্পিউটার সাময়িকী পিসি-ম্যাগের এক প্রতিবেদনে বলা হয়, ল্যাপটপের ব্যাটারির ক্ষমতা ঠিক রাখতে বা ব্যাটারি লাইফ বাড়াতে কয়েকটি বিষয়ের প্রতি দৃষ্টি দিতে হবে। এর মধ্যে আছে- ল্যাপটপের পাওয়ার সেটিংস, আপনি কয়টা অ্যাপ ব্যবহার করছেন, যেখানে বসে কাজ করছেন সেই কক্ষের তাপমাত্রা কত ইত্যাদি৷ এগুলো নিয়ে যে খুব বেশি কাজ করতে হবে তা নয়। বাড়তি একটু সতর্কতা অবলম্বন করলেই হবে।

যেভাবে ব্যাটারি লাইফ বাড়ানো যায়

১. ব্যাটারি লাইফ বাড়াতে উইন্ডোজ ব্যাটারি পারফরম্যান্স স্লাইডার ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে ব্যাটারির জন্য ক্ষতিকর এমন সবকিছুই এড়িয়ে চলবে আপনার অপারেটিং সিস্টেম। এছাড়া আপনি সেখান থেকে বাড়তি কিছু পরামর্শও পাবেন।

২. ল্যাপটপে লেখালিখি করলে ব্যাটারি সেভার অন করে রাখুন। এতে ব্যাটারি লাইফ বাড়বে। শুধু শুধু কোনও অ্যাপ চালু রাখবেন না। কাজ শেষ হওয়া মাত্রই সংশ্লিষ্ট অ্যাপটি বন্ধ করে দিন। কোনও ডকুমেন্ট এডিটিংয়ের সময় ওয়েবে প্রবেশের প্রয়োজন না হলে ল্যাপটপ এয়ারপ্লেন মোডে রেখে দিন। এতে দীর্ঘমেয়াদে উপকৃত হবেন।

৩. কিছু অ্যাপ আছে যেগুলো ব্যাটারির ক্ষমতা নষ্ট করে দেয়। কোন কোন অ্যাপ ল্যাপটপের ব্যাটারির ক্ষতি করছে সেগুলো সম্পর্কে উইন্ডোজ ১০-এর সার্চ বারে সার্চ করেই জানতে পারবেন। এসব অ্যাপ সম্ভব হলে ডিলিট করে দিন।

৪. সব ব্যাটারিই সময়ের সঙ্গে ক্ষমতা হারায়। এ কারণে নির্দিষ্ট সময় পর এগুলো পরিবর্তন করতে হয়। আপনার ম্যাকবুকের ব্যাটারির জীবনসীমা শেষ কিনা তা দেখার সুযোগ আছে। এজন্য অপশন কি-তে চাপ দিয়ে ধরে ব্যাটারি আইকনে ক্লিক করুন। এবার আপনার ব্যাটারির অবস্থা সামনে আসবে। অবস্থা দেখে ও সেখান থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নিন।

৫. প্রতিটি ল্যাপটপ ব্যবহারের সময় কিছু না কিছু তাপ উৎপন্ন হয়। সেই তাপ বের হওয়ার সুযোগ থাকতে হবে। নইলে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হবে। এজন্য বিছানায়, সোফায় বা বালিশের ওপর রেখে ল্যাপটপ ব্যবহার করা যাবে না। কারণ, এগুলো তাপ ধরে রাখে। কাজেই সবসময় শক্ত কিছু ওপর রেখে ল্যাপটপ ব্যবহারের চেষ্টা করুন।

তথ্য ও প্রযুক্তি এর আরও খবর
চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা

চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা

ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top