logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. শিক্ষাঙ্গন
3. এসএসসির অ্যাসাইনমেন্টের তথ্য ১৯ আগস্টের মধ্যে পাঠানোর নির্দেশ

এসএসসির অ্যাসাইনমেন্টের তথ্য ১৯ আগস্টের মধ্যে পাঠানোর নির্দেশ

প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২১, ৯:১৩:৫৫

চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রমের সার্বিক তথ্য চেয়েছে সরকার। আগামী ১৯ আগস্টের মধ্যে এসব তথ্য ই-মেইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) পাঠাতে বলা হয়েছে।

শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আঞ্চলিক উপপরিচালকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে কতজন শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট গ্রহণ করেছে, কতজন জমা দিয়েছে এবং কতজন শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট জমা দেয়নি, সে তথ্য জানতে চাওয়া হয়েছে আঞ্চলিক উপপরিচালকদের কাছে। আগামী ১৯ আগস্টের মধ্যে তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার যাবতীয় তথ্য মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ে পাঠাতে হবে।

উপপরিচালকদের পাঠানো চিঠিতে অধিদপ্তর বলছে, করোনা মহামারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে পাঠানো ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট চলছে। প্রথম ধাপে তিন সপ্তাহের জন্য ১৮ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখা থেকে ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সে নির্দেশনার আলোকে মাঠপর্যায়ে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা মনিটরিং করা প্রয়োজন।

সারসংক্ষেপের ছক

২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমাদানসংক্রান্ত তথ্য অ্যাসাইনমেন্ট গ্রিড অনুসারে নির্ধারিত ছকে পাঠাতে হবে। এতে আওতাধীন সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা, ২০২১ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, এমন মোট সংখ্যা, প্রথম তিন সপ্তাহে অ্যাসাইনমেন্ট গ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা, প্রথম তিন সপ্তাহে অ্যাসাইনমেন্ট জমাদানকারী শিক্ষার্থীর সংখ্যা এবং প্রথম তিন সপ্তাহে অ্যাসাইনমেন্ট জমা দেয়নি, এমন শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করে ছক তথ্য পাঠাতে হবে। এতে অঞ্চলের নাম, ই-মেইল আইডি, মোবাইল ফোন নম্বর, মোট জেলার সংখ্যা, মোট উপজেলার সংখ্যা উল্লেখ করতে হবে।

ছক মোতাবেক তথ্য প্রস্তুত করে তা আগামী ১৯ আগস্টের মধ্যে অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ের ই-মেইলে (assignment.mew@gmail.com) পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক উপপরিচালকদের। তথ্য পাঠানোর ক্ষেত্রে অধিদপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তির নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করতে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মানতে কর্মকর্তাদের বলা হয়েছে।

করোনা মহামারির প্রকোপে শিক্ষা কার্যক্রম শুরু করতে না পারায় চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়ে না নিয়ে কেবল গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয়ে নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এই বিষয়গুলোর সংক্ষিপ্ত পাঠ্যসূচি শেষ করা হবে অ্যাসাইনমেন্টের ভিত্তিতে। এর মধ্যে এসএসসিতে মোট ২৪টি ও এইচএসসিতে ৩০টি অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের।

শিক্ষাঙ্গন এর আরও খবর
শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা

৩৯টি কেন্দ্রে ১৬ হাজার ৫শ শিক্ষার্থী ভোট দেবেন * ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার
জকসু নির্বাচন আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

৩৯টি কেন্দ্রে ১৬ হাজার ৫শ শিক্ষার্থী ভোট দেবেন * ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার
জকসু নির্বাচন আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের ফেসবুক ব্যবহারে সতর্কতা মাউশির

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের ফেসবুক ব্যবহারে সতর্কতা মাউশির

সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
দেশে ভোট উৎসব শুরু
দেশে ভোট উৎসব শুরু
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা
প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি
বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা
প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top