logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. ঈদ পর্যন্ত বাড়ছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

ঈদ পর্যন্ত বাড়ছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২০, ৩:৫৬:২১

করোনাভাইরাসের প্রকোপের কারণে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ছে। রমজান মাস শুরুর আগের দিন পর্যন্ত (চাঁদ দেখা সাপেক্ষে রমজান শুরু ২৫ এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হবে। ফলে এর সঙ্গে যুক্ত হবে পবিত্র রমজানের ছুটি। সব মিলিয়ে ঈদের ছুটি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও একই সিদ্ধান্ত নেবে। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেশে সাধারণ ছুটি রয়েছে ১৪ এপ্রিল পর্যন্ত। এই সময় পর্যন্ত সরকারি অফিস-আদালতের পাশাপাশি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে দিন দিন করোনাভাইরাসের বিস্তার বৃদ্ধি পাওয়ায় এটি মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠান ঈদের ছুটি পর্যন্ত বন্ধের ঘোষণা করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল বলেন, ‘ছুটি বাড়িয়ে ঈদের ছুটি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘আমি মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিবের সঙ্গে কথা বলেছি। তারা মন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তারা সিদ্ধান্ত নিলে একই সিদ্ধান্ত আমরা নেবো।’

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রমজানের ছুটির আগের দিন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তারপর রমজানের ছুটি শুরু হবে। সেই হিসেবে ঈদ পর্যন্ত বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ এপ্রিল (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র রমজান শুরু হবে। সেই হিসেবে রমজান শুরুর দিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে। তারপর শুরু হবে রমজানের ছুটি। ফলে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ঈদের ছুটির পর।

তবে দীর্ঘ ছুটির সময় শিক্ষার্থীদের সংসদ টেলিভিশনের ক্লাস অব্যাহত থাকবে। ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির ভিডিও ক্লাস কিশোর বাতায়নে এবং ‘আমার ঘরে আমার স্কুল’ নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। সেখান থেকে শিক্ষার্থীরা তাদের শ্রেণি কার্যক্রম আয়ত্ত করবে। আর প্রাথমিক শিক্ষা অধিদফতরের ‘ঘরে বসে শিখি’ শিরোনামে সংসদ টিভিতে ভিডিও শ্রেণি কার্যক্রম প্রচার করা হবে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদফতর নিজস্ব পোর্টাল তৈরি করছে। সেখানে শ্রেণি কার্যক্রম ভিডিও আপলোড করা হবে। সেখান থেকে শিক্ষার্থীরা লেখাপড়া চালিয়ে নিতে পারবে।

শিক্ষাঙ্গন এর আরও খবর
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

শিক্ষার্থীদের সহায়তার জন্য সহযোগী বই থাকবে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের সহায়তার জন্য সহযোগী বই থাকবে: শিক্ষামন্ত্রী

মুক্তাদির-লুনা সিকৃবির সিন্ডিকেট সদস্য মনোনীত

মুক্তাদির-লুনা সিকৃবির সিন্ডিকেট সদস্য মনোনীত

ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন

ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন

সর্বশেষ সংবাদ
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
৮ ঘন্টার মধ্যেই পরিচ্ছন্ন সিলেট নগরী
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই
৭ বারের এমপি দবিরুল ইসলাম আর নেই
<span style='color:#ff0000;font-size:16px;'>৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত</span> <br> সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
৮ বিলিয়ন ইউরো পাচারের তদন্ত
সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প
নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প
মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
মালদ্বীপকে উড়িয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা
চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা
লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম
লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
আজ পবিত্র হজ
আজ পবিত্র হজ
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top