logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. সুনামগঞ্জের এ সড়কে খালি পায়ে চলা বারণ

সুনামগঞ্জের এ সড়কে খালি পায়ে চলা বারণ

প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৯, ১:৪৫:১৩

কংক্রিটের কারণে এই সড়কের উপর দিয়ে খালি পায়ে চলা যায় না। সড়কটি সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের পুরান পৈন্দা-মোহনপুর সড়ক। পুরান পৈন্দা গ্রাম থেকে মোহনপুর গ্রামের কবরস্থান পর্যন্ত দুই কিলোমিটার সড়কের কাজ শুরু হয়েছিল প্রায় ৩ বছর আগে। কিন্তু ঠিকাদারের গাফিলতির কারণে এখন পর্যন্ত এই সড়কের কাজ ফেলে রাখা হয়েছে। এই কারণে সড়কে চলাচলকারী মানুষের ভোগান্তি বেড়েই চলেছে।

সড়কটি সংস্কার করতে দীর্ঘদিন আগে ইটের গুঁড়া ও কংক্রিট ফেলে রাখা হয়েছিল। সড়কে ফেলা সেই ইটের গুঁড়া বৃষ্টির পানি ও বন্যার পানিতে ধুয়ে মুছে যায়। এখন এই সড়কে শুধুই কংক্রিট ভেসে উঠেছে। সড়কে ভেসে উঠা কংক্রিটের মুখগুলো সুচালো। এই কংক্রিটের উপর দিয়ে জুতা পরে চলাচল করতে হয় পথচারীদের। সামান্য অসাবধানতায় ঢুকে যায় পায়ের তলায় কংক্রিটের কণা।  চলাচলে হোঁচট খেয়ে পড়ে গেলে রক্তারক্তি কান্ড ঘটে যায়। তাইতো এ সড়কে খালি পায়ে চলা বারণ।

দীর্ঘদিন ধরে এমন ভয়ংকর রূপে দুই কিলোমিটার পথ পড়ে আছে সংস্কারবিহীন অবস্থায়। সংস্কারের জন্য ঠিকাদার যে বালু ও পাথর রেখেছিল তাও সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

ওই সড়কে প্রতিদিন পৈন্দা বাজারের ব্যবসায়ী, ইউনিয়ন তহশীল অফিসে আসা কর্মকর্তা-কর্মচারী এবং সেবা গ্রহীতা, শিক্ষক, শিক্ষার্থী সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভোগান্তির শিকার হয়ে আসছেন।

জয়নগর বাজার হাজী গনিবক্স উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী তহুরা বেগম, তুলিকা দাস, ফারজানা হক শেফা বলেন,‘এই সড়কে যখন আমরা চলাফেরা করি, জুতা পায়ে দিয়েই চলতে হয়। এই সড়ক সংস্কার না হওয়ায় চলাচলে আমরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছি।’

পৈন্দা বাজার জামে মসজিদের ইমাম মাও. হুসনে মোবারক বলেন,‘পুরান পৈন্দা-মোহনপুর সড়কের সংস্কার কাজ না হওয়ায় যে ভয়াবহ অবস্থা এতে মানুষ চলাচলে ঝুঁকি বেড়েছে। এ সড়কের দ্রুত মেরামত প্রয়োজন।’

মোহনপুর ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক বলেন,‘প্রায় তিন বছর আগে থেকে এই সড়কের কাজ শুরু হয়েছে। এখনও শেষ হচ্ছে না। এই সড়ক সংস্কারের নামে ইটের গুঁড়া ও কংক্রিট ফেলে রাখা হয়েছিল। সেই ইটের গুঁড়া বৃষ্টির পানি ও বন্যার পানিতে ধুয়ে গিয়ে শুধুই কংক্রিট ভেসে উঠেছে সড়কে। এভাবে সড়কটি ফেলে রাখায় আমি এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর সাথে আলাপ করেছি। মানুষের দুর্ভোগের বিষয়টিও জানিয়েছি।’

সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী আনোয়ার হোসেন সুরমা নিউজ টুয়েন্টিফোর ডটনেটকে বলেন,‘পুরান পৈন্দা-মোহনপুর গ্রামের মেইন সড়ক গত বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় ঠিকাদার কাজ করার আগ্রহ হারিয়েছে। এই কারণে পুনরায় দরপত্র আহ্বান করা হবে। ঠিকাদার নিয়োগের পর সড়কের সংস্কার কাজ শুরু হবে।’

সুনামগঞ্জ এর আরও খবর
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক

সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ

নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান

নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান

সর্বশেষ সংবাদ
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
<span style='color:#ff0000;font-size:16px;'>জুলাই হত্যাকাণ্ড</span> <br> হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top