logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার, সিলেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার, সিলেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৯, ৯:৪৭:১৫

সিলেটের গোলাপগঞ্জে সরকারি এমসি একাডেমির অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে মিছিল সমাবেশ আর সড়ক অবরোধে উত্তাল হয়ে ওঠেছে গোলাপগঞ্জ। আগের দিন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের পর দ্বিতীয় দিনের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে  বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল আনুমানিক ১১ টায় বিক্ষুব্দ শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। এরপর কলেজের সম্মুখে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে তারা মিছিল করতে থাকে।

এতে সিলেট-জকিগঞ্জ সড়ক দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এসময় সড়কের উভয় পাশে তৈরি হয় গাড়ির দীর্ঘ লাইন। তবে এম্বুলেন্স ও বিদেশযাত্রী বহনকারী গাড়ি শিক্ষার্থীরা নিজেই পার করে দিতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা এসময় এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের প্রকাশ্য ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা বলেন- শিক্ষকতা হচ্ছে একটি পবিত্র পেশা। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর আর সাংবাদিকরা হচ্ছেন দেশ ও দশের হয়ে কথা বলার হাতিয়ার। সুতরাং এ দুই পেশাকে জড়িয়ে যারা অপমান করেছে তাদেরকে সবার সামনে ক্ষমা চাওয়ার পাশাপাশি প্রকাশিত সংবাদের জন্য সংবাপত্র ও নিউজ পোর্টালের সম্পাদকেরও ক্ষমা চাইতে হবে। নতুবা সাবেক ও বর্তমান ছাত্ররা মিলে এক বৃহত্তর আন্দোলনের ডাক দিবে।
এভাবে বেলা ১ টা পর্যন্ত মিছিল সমাবেশ আর সড়ক অবরোধের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বিষয়টি দেখে দেয়ার আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।

এর আগে গত মঙ্গলবার (১ অক্টোবর) গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের ছাত্রদের অভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে সাংবাদিক পরিচয়ে দুজন ব্যক্তি প্রতিষ্ঠানে যান। এরপর তারা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরীর বিরুদ্ধে তাদের লাঞ্ছিত করার অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এই সংবাদটি কয়েকটি প্রিন্ট পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে প্রচার হলে প্রতিবাদে ফুঁসে ওঠেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

এদিকে এ ঘটনার পর মঙ্গলবার রাতে তাৎক্ষণিক গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের সংগঠন গোলাপগঞ্জ প্রেসক্লাব, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাব, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি যৌথ বিবৃতি প্রদান করে।

এ বিবৃতিতে তারা বলেন, গোলাপগঞ্জ সরকারি এম.সি একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরীর বিরুদ্ধে অতি সম্প্রতি একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গোলাপগঞ্জে কর্মরত মুলধারার কোন সাংবাদিক সরকারি এম, সি, একাডেমীতে কোন হয়রানীর শিকার হননি। সুতরাং হয়রানীর বিষয়ে সাংবাদিক সমাজের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে যে অভিযোগ দেওয়া হয়েছে তার সাথে গোলাপগঞ্জ প্রেসক্লাব, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাব, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কোন সম্পর্ক নেই।

বিবৃতিতে তারা গোলাপগঞ্জ এম.সি একাডেমী ও এর অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তারা অনুরোধও জানান।

প্রচ্ছদ এর আরও খবর
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

সর্বশেষ সংবাদ
জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ
জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ
১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
জিয়াউল আহসান ছিলেন ‘নিয়ন্ত্রণের বাইরে’, জেরায় বললেন ইকবাল করিম ভূঁইয়া
জিয়াউল আহসান ছিলেন ‘নিয়ন্ত্রণের বাইরে’, জেরায় বললেন ইকবাল করিম ভূঁইয়া
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
রমজানে দয়া করে বাড়তি দাম নেবেন না: ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
রমজানে দয়া করে বাড়তি দাম নেবেন না: ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা
সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
কুষ্টিয়ায় সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
কুষ্টিয়ায় সিএনজি–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩
মৌলভীবাজারে পিকআপ ভ্যান–অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৩
<span style='color:#ff0000;font-size:16px;'>ঢাকা-১৭</span> <br> তারেক রহমান এগিয়ে
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top