logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ
3. ওসমানীনগরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে ডকুমেন্টারি তৈরি করছে শিক্ষার্থীরা

ওসমানীনগরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে ডকুমেন্টারি তৈরি করছে শিক্ষার্থীরা

প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ৬:২১:১৮

সিলেটের ওসমানীনগরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধকে জানি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মহান মুক্তিযুদ্ধের তথ্য ও সাক্ষাতকার ভিত্তিক ডকুমেন্টারি তৈরি করছে উপজেলার প্রতিটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এই কার্যক্রম থেকে শিক্ষার্থীরা বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞান অর্জন করতে সক্ষম হচ্ছে। অন্যদিকে উপস্থাপনা, সাক্ষাতকার গ্রহণ ও ডকুমেন্টারি তৈরির মতো গুরুত্বপূর্ণ কাজের অভিজ্ঞতা লাভ করছে। বাংলাদেশের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানার জন্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সচেতন মহল।
খোঁজ নিয়ে জানা যায়, সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলার ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ্িবভিন্ন দলে বিভক্ত হয়ে তাদের শিক্ষকের সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানতে স্থানীয় মুক্তিযোদ্ধা, যুদ্ধের প্রত্যক্ষদর্শী এবং শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাতকার গ্রহণ করছে। সরেজমিন পরিদর্শন করছে স্বাধীনতার স্মৃতি বহনকারী বধ্যভূমি ও গণকবর। সাক্ষাতকার গ্রহণ এবং যুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শনের তথ্যচিত্র দিয়ে তৈরি করছে মুক্তিযুদ্ধ ভিত্তিক ডকুমেন্টারি।
সরেজমিন গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের গিয়ে দেখা যায় বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে শিক্ষকের দিক নির্দেশনায় দক্ষতার সাথে মুক্তিযোদ্ধা ও যুদ্ধের প্রত্যক্ষদর্শীর সাক্ষাতকার গ্রহণ করছে শিক্ষার্থীরা। অত্যন্ত দক্ষতার সাথে কেউ প্রশ্ন করছে, কেউ উত্তর গুলো নোট করছে এবং কেউ চিত্র ধারণ করছে। কোমলমতি শিক্ষার্থীদের এমন কার্যক্রম দেখে যে কেউ মুদ্ধ হবে।
এসময় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী নাছরিন আক্তার ও সামিয়া খানম তৃশা জানায় আমাদের প্রধান শিক্ষক মোঃ আবুল লেইছ স্যারের তত্ত্ববধানে এবং মোঃ আনোয়ার হোসেন স্যারের সার্বিক দিক নির্দেশনায় সাক্ষাতকার গ্রহণ ও তথ্য সংগ্রহ করে ডকুমেন্টারী তৈরির কাজ সুন্দর ভাবে করতে সক্ষম হচ্ছি। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারছি। এমন কার্যক্রম আমাদের খুব ভাল লাগছে।
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আপ্তাব আহমদ বলেন, কোমলমতি শিক্ষার্থীদের জানার আগ্রহ আমাকে অনুপ্রাণিত করেছে। অন্যন্ত দক্ষতার সাথে তাড়া সাক্ষাতকার গ্রহণ করতে পারছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল লেইছ বলেন, মন্ত্রণালয়ের গৃহিত এই কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাস জানতে সক্ষম হচ্ছে। সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বার্ষিক পরীক্ষায় ২০ নম্বর বরাদ্দ দেয়া হয়েছে যা ধারাবাহিক মূল্যায়নের ওপর পরীক্ষার নম্বরের সাথে যোগ করা হবে। সরকারের এই মহতি উদ্যোগকে স্বাগত জানান তিনি।
ওসমানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলার ২১টি বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধকে জানি’ প্রতিপাদ্য বিষয়টি বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচী বাস্তবায়নের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আনন্দের সাথে দেশের বঙ্গবন্ধু ও মুক্তযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাস জানতে পারছে। তিনি আরো জানান, শিক্ষার্থীদের তৈরি ডকুমেন্টারি গুলো বিদ্যালয়, উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় উপস্থাপন করা হবে।

প্রচ্ছদ এর আরও খবর
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

সর্বশেষ সংবাদ
পূর্ব লন্ডনের চার বরোতে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত
পূর্ব লন্ডনের চার বরোতে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত
লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা দেব রায়
লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা দেব রায়
কাপাসিয়ায় হত্যার শিকার ৫ জনের দাফন সম্পন্ন
কাপাসিয়ায় হত্যার শিকার ৫ জনের দাফন সম্পন্ন
পাঁচ মামলায় আইভীর জামিন বহাল
পাঁচ মামলায় আইভীর জামিন বহাল
‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন
পুলিশ যেন আর কখনো জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহৃত না হয়: প্রধানমন্ত্রী
‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন
পুলিশ যেন আর কখনো জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহৃত না হয়: প্রধানমন্ত্রী
বাংলায় গেরুয়া বসন্ত
ব্রিগেডে জনসমুদ্রে শপথ শুভেন্দুর, সাক্ষী মোদি-শাহ
বাংলায় গেরুয়া বসন্ত
ব্রিগেডে জনসমুদ্রে শপথ শুভেন্দুর, সাক্ষী মোদি-শাহ
নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী
লন্ডনে গর্বের এক নতুন অধ্যায় : মেয়র ফরহাদ ও মেয়র লুৎফুর
লন্ডনে গর্বের এক নতুন অধ্যায় : মেয়র ফরহাদ ও মেয়র লুৎফুর
চতুর্থবার টাওয়ার হ্যামলেটসে মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
চতুর্থবার টাওয়ার হ্যামলেটসে মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
লন্ডনের নিউহ্যামের মেয়র হলেন ফরহাদ হোসেন
লন্ডনের নিউহ্যামের মেয়র হলেন ফরহাদ হোসেন
রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা
রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা
তিন ঘণ্টায় ৪০ পুরুষের কুপ্রস্তাব পেলেন ছদ্মবেশী নারী পুলিশ কমিশনার
তিন ঘণ্টায় ৪০ পুরুষের কুপ্রস্তাব পেলেন ছদ্মবেশী নারী পুলিশ কমিশনার
সিলেটের বাইশটিলায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে
সিলেটের বাইশটিলায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top