logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. দুই দশকেও সংস্কার হয়নি দোয়ারা-বোগলা সড়ক, ভোগান্তিতে দুই লাখ মানুষ

দুই দশকেও সংস্কার হয়নি দোয়ারা-বোগলা সড়ক, ভোগান্তিতে দুই লাখ মানুষ

প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৯, ৬:৪৬:১৫

সুনামগঞ্জ সংবাদদাতা:
দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী চার ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষের যাতায়াত সড়কে খানাখন্দে ভরপুর থাকায় প্রায় দুই দশক ধরে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। ১৫ কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশই ভাঙাচোরা। সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোনো-কোনো জায়গায় হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির পানিতে গর্ত ভরাট থাকলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

উপজেলার সুরমা, লক্ষীপুর, ভোগলা ও বাংলাবাজার ইউনিয়নের সংযোগ রক্ষাকারী সড়ক এটি। এই চার ইউনিয়নের দুই লাখ মানুষ এই সড়কেই উপজেলা সদরে যাতায়াত করেন। বিকল্প সড়ক না থাকায় ভোগান্তি সহ্য করে এই সড়ক দিয়েই শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সকল শ্রেণিপেশার মানুষ যাতায়াত করেন। এই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে সিএনজি, লেগুনা ও পিকআপ চলাচল করছে। সড়কের বেহাল দশার কারণে কোন যানবাহনই এ পথ দিয়ে যেতে চায় না। গেলে অতিরিক্ত ভাড়া দিতে হয়।

উপজেলা এলজিইডি’র একজন প্রকৌশলী জানান, দোয়ারা- বোগলা সড়কের কাজ হয় ২০০০ সালে। এই ১৯ বছরে সড়কের মহব্বতপুর থেকে কান্দাগাঁও পর্যন্ত ৫ কিলোমিটার আরসিসি সড়ক সংস্কার করা হয়। এছাড়া সড়কে আর কোন কাজ হয়নি।
স্থানীয় লোকজনের অভিযোগ, বর্তমান সরকারের সময়কালে সারাদেশের যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হলেও দোয়ারাবাজার উপজেলার এই সড়কের বেহাল অবস্থার পরিবর্তন হয়নি। সড়ক নির্মাণের পর দুই দশক পার হলেও এর কোন সংস্কার হয়নি। ভাঙা- চোড়া সড়ক ভাঙতে-ভাঙতে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে ওঠেছে।

বিকল্প পথ না থাকায় জীবনের ঝুঁঁকি নিয়েই এই সড়ক দিয়ে চলাচল করছে চার ইউনিয়নের মানুষ। সড়ক ভাঙা থাকায় অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে যাত্রীদের। অনেক সময় যাত্রীবাহি গাড়ি চলাচলও করে না। বাধ্য হয়ে অতিরিক্ত টাকায় ভাড়া গাড়ি নিয়ে গন্তব্যে ফিরতে হয় যাত্রীদের।

জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিনই সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ রাজনৈতিক নেতারা যাওয়া-আসা করে থাকেন। কিন্তু সড়কের বেহাল দশার চিত্র কারোরই নজর কাড়ছে না। স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম নুরু বলেন, অসুস্থ বা বয়স্ক কারও এই সড়ক দিয়ে যাতায়াত করার উপায় নেই।

এই সড়কে চলাচলকারী পিকআপ চালক আরজ আলী জানান, এই সড়কে পিকআপ নিয়ে গেলে যতটাকা ভাড়া পাওয়া যায়, তার চেয়ে গাড়ি মেরামতে খরচ বেশি লাগে। সিএনজি চালক রওশন আলী, আব্দুর রহিম বলেন, এই সড়ক দিয়ে গাড়ি চালানো খুবই কষ্টকর। সড়কের বেহাল দশার কারণে যাত্রীরাও গাড়িতে ওঠেন না।

দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী হরজিৎ সরকার বলেন, ‘ দোয়ারা-বোগলা’র ১৫ কিলোমিটার সড়কের অধিকাংশ অংশেরই বেহাল দশা। আমরা এই সড়ক সংস্কার করার জন্য ৫ টি ভাগে প্রাক্কলন তৈরি করছি। স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন শিঘ্রই এলজিইডির প্রধান প্রকৌশলীর সঙ্গে এই বিষয়ে কথা বলবেন।

স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক বলেন, ‘বৃষ্টি ও পাহাড়ী ঢলে দোয়ারাবাজারের প্রতিটি সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের উন্নয়ন কাজের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। শুস্কমৌসুমে সড়কের কাজ হবে, এলাকাবাসীর দুর্ভোগেরও অবসান হবে।

প্রচ্ছদ এর আরও খবর
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর
মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর
সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল
সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল
ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস
ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top