logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সুনামগঞ্জে সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে মানুষের ভোগান্তি

সুনামগঞ্জে সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে মানুষের ভোগান্তি


প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২:০৫:৪৯

সুরমা নিউজ:
সুনামগঞ্জ পৌর শহরের প্রতিদিনের ময়লা-আবর্জনা ফেলা হয় শহরতলির গুজাউড়া এলাকায়। পৌরসভার নিজস্ব জায়গায় খোলা স্থানে, সড়কের পাশে এ সব ময়লা ফেলায় সেগুলো সড়কের ওপর ও আশাপাশে ছড়িয়ে পড়ে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। এতে ভোগান্তি পোহাচ্ছেন মানুষজন। গত নয় বছর ধরে এই ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। সম্প্রতি এখান থেকে ময়লা সরানোর দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার প্রতিদিনের বর্জ্য ফেলা হয় সদর উপজেলার সুনামগঞ্জ-বেতগঞ্জ সড়কের পাশে শহরতলির গুজাউড়া এলাকায়। গত নয় বছর ধরে এখানে বর্জ্য ফেলা হচ্ছে। পৌরসভা ২০১০ সালে ছয় একর জমির ওপর এই ডাম্পিং ইয়ার্ড নির্মাণ করে। রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে ময়লা সংগ্রহ করে ভোরে এই ডাম্পিং ইয়ার্ডে নিয়ে রাখা হয়। পৌর শহরের বিভিন্ন সড়ক ও অলিগলি থেকে রাতে দুটি ট্রাক ও ছয়টি ভ্যানে এসব ময়লা এক জায়গা জড়ো করে পরে নেওয়া হয় ডাম্পিং ইয়ার্ডে। প্রতিদিন এখানে ছয় থেকে সাত টন ময়লা ফেলা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ডাম্পিং ইয়ার্ডটি সুনামগঞ্জ-বেতগঞ্জ সড়ক লাগোয়া। এটির কোনো সীমানা প্রাচীর নেই। এই সড়ক দিয়ে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের লোকজন প্রতিদিন জেলা শহরে যাতায়াত করেন। ডাম্পিং ইয়ার্ডের দক্ষিণে সুনামগঞ্জ-বেতগঞ্জ সড়ক। পশ্চিমে বাংলাদের কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউটের জেলা কার্যালয়। পুর্বে বুড়িস্থল গ্রামের ঘরবাড়ি। ডাম্পিং ইয়ার্ডের ভিতরে বড়সড় একটি পুকুর ও অনেক খালি জায়গা পড়ে আছে। কিন্তু ময়লা ভিতরে না ফেলে ফেলা হচ্ছে সড়ক ঘেঁষে। এসব ময়লা থেকে দুর্গন্ধ বেরুচ্ছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে। এই সড়ক দিয়ে যানবাহনে যাতায়াতকারী ও পথচারীদের নাক চেপে এই স্থানটি পার হতে হয়।

বুড়িস্থল গ্রামে দুজন বাসিন্দা বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন এলাকার মানুষ শহরে যাতায়াত করেন। কিন্তু গুজাউড়া এলাকায় গেলেই দুর্গন্ধ শুরু হয়। রাস্তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে ময়লা পড়ে থাকে। পথচারীরা এতে সমস্যায় পড়েন। মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন। গ্রামের একজন কলেজ ছাত্র বলেন,‘ময়লা ফেলার স্থানটি পার হতে নাক চেপে যেতে হয়। তবুও টেকা যায় না। বমি চলে আসে। ময়লা রাস্তার পাশে না পেলে ভিতরে ফেললে এতো সমস্যা হতো না।’ বুড়িস্থল গ্রামের বাসিন্দা জহির আলী বলেন, বৃষ্টি হলে সড়কজুড়ে ময়লা ছড়িয়ে পড়ে। তখন পথচারীরা সমস্যায় পড়েন বেশি। পৌরসভার লোকজন মাঝেমধ্যে সড়ক থেকে ময়লা সরানোর চেষ্টা করে। কিন্তু এতেও কাজ হয় না। কয়েকদিন সড়কের ওপর ময়লার পরিমাণ বেশি ছিল। পরে পৌরসভার পক্ষ থেকে সড়কটি পরিস্কার করা হয়েছে। কিন্তু এলাকাবাসীর ভোগান্তি কমেনি।

সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন জানান, ময়লা আর্বজনা সড়কের ওপর রাখা হয় না। তবে বৃষ্টি হলে কিছু ময়লা সড়কের ওপর চলে আসে। এতে পথচারীদের কিছুটা সমস্যা হয়। তিনি বলেন, এখন সড়ক ঘেঁষে সীমানাপ্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক থেকে ১০ফুট দূরে পাকা দেয়াল থাকবে। তাতে ময়লা দেখা যাবে না। সীমানাপ্রাচীর নির্মাণ হলে এলাকাবাসীর আর সমস্যা থাকবে না। আগামি মাসেই এ কাজের জন্য দরপত্র আহবান করা হবে।

প্রচ্ছদ এর আরও খবর
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top